July 3, 2026, 8:27 pm
শিরোনাম :
কুমিল্লায় নবাগত ডিসি রোজি আক্তারকে ফুলেল শুভেচ্ছা, বাংলাদেশ রিপোর্টার্স ক্লাব ট্রাস্টের মতবিনিময় দুর্গম ধনপাতা ছড়ায় বিজিবির জনসচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প লালপুরে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাকার চক্র: তথ্য ফাঁসের নেপথ্যে কারা, প্রশ্ন অভিভাবক ও স্থানীয়দের সৌদি আরব তার উচ্চাভিলাষী ‘ভিশন ২০৩০’ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কর্মী বাহিনী সম্প্রসারণের প্রচেষ্টা জোরদার করেছে। লালপুরে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার- ২, ট্রাক্টর জব্দ ঝিনাইদহে মাদ্রাসাছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, এক মাসেও মেলেনি সন্ধান সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা, কেন্দ্রে অংশ নিচ্ছেন ১,৪৬৮ পরীক্ষার্থী টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার জামালপুরে নবম শ্রেণীর মেধাবী স্কুলছাত্রীর আত্মহত্যা

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, July 2, 2026
  • 16 সময় দেখুন

রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মোঃ রহমত মন্ডল
স্টাফ রিপোর্টারঃ

রংপুরের তারাগঞ্জ উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের খলেয়া নন্দরাম প্রামানিক পাড়ায় নুর নাহার (২৭) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২ জুলাই) নিজ বাড়িতে গলায় ফাঁস দেওয়া অবস্থায় নুরনাহারের মরদেহ দেখতে পান স্বজনরা। পরে বিষয়টি স্থানীয় জনপ্রতিনিধি ও পুলিশকে জানানো হয়।
নিহত নুরনাহার উপজেলার হাড়িয়ারকুঠি ইউনিয়নের মণ্ডলপাড়া এলাকার নজরুল ইসলামের মেয়ে এবং খলেয়া নন্দরাম প্রামানিক পাড়ার মৃত জয়নালের ছেলে মনারুল ইসলামের স্ত্রী। তিনি মৃত্যুকালে পাঁচ বছর বয়সী এক ছেলে সন্তান রেখে গেছেন।‌

হাড়িয়ারকুঠি ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোঃ মজুমদার রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “নুরনাহারের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার ঘটনাটি অত্যন্ত দুঃখজনক।”

এদিকে, এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে এবং স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

ঘটনার প্রকৃত কারণ জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। আইনগত প্রক্রিয়া শেষে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD