July 2, 2026, 7:24 pm
শিরোনাম :
দুর্গম ধনপাতা ছড়ায় বিজিবির জনসচেতনতামূলক সভা, শিক্ষা উপকরণ বিতরণ ও ফ্রি মেডিকেল ক্যাম্প লালপুরে উপবৃত্তির টাকা হাতিয়ে নিচ্ছে হ্যাকার চক্র: তথ্য ফাঁসের নেপথ্যে কারা, প্রশ্ন অভিভাবক ও স্থানীয়দের সৌদি আরব তার উচ্চাভিলাষী ‘ভিশন ২০৩০’ উন্নয়ন পরিকল্পনার অংশ হিসেবে কর্মী বাহিনী সম্প্রসারণের প্রচেষ্টা জোরদার করেছে। লালপুরে অবৈধ বালু উত্তোলন: গ্রেপ্তার- ২, ট্রাক্টর জব্দ ঝিনাইদহে মাদ্রাসাছাত্রীকে নিয়ে শিক্ষক উধাও, এক মাসেও মেলেনি সন্ধান সারাদেশের ন্যায় দীঘিনালায়ও শুরু হলো এইচএসসি পরীক্ষা, কেন্দ্রে অংশ নিচ্ছেন ১,৪৬৮ পরীক্ষার্থী টুঙ্গিপাড়ায় তিন দিনব্যাপী ক্লাইমেট স্মার্ট কৃষি প্রযুক্তি মেলার উদ্বোধন রংপুরের তারাগঞ্জে গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার জামালপুরে নবম শ্রেণীর মেধাবী স্কুলছাত্রীর আত্মহত্যা সানজিদার শোকার্ত পরিবারের খোঁজ নিলেন জেলা বিএনপি’র আহবায়ক সাইফুল ইসলাম – দিলেন আর্থিক সহায়তা

জামালপুরে নবম শ্রেণীর মেধাবী স্কুলছাত্রীর আত্মহত্যা

প্রতিবেদকের নাম
  • Update Time : Thursday, July 2, 2026
  • 42 সময় দেখুন

জামালপুরে নবম শ্রেণীর মেধাবী স্কুলছাত্রীর আত্মহত্যা

​মোঃ আনোয়ার হোসাইন
বিশেষ প্রতিনিধি (জামালপুর)

​জামালপুর সদর উপজেলার ১৫ নং রশিদপুর ইউনিয়নের চাঁদপুর গ্রামে আজ বৃহস্পতিবার সকালে এশামনি (১৪) নামের এক স্কুলছাত্রী গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছে। সে ওই গ্রামের ইব্রাহিম মাস্টারের মেয়ে এবং রশিদপুর উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।
​পারিবারিক সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার সকালে এশামনির দ্বিতীয় অর্ধ-বার্ষিক পরীক্ষা ছিল। তার বাবা ইব্রাহিম মাস্টার প্রতিদিনের মতো সকালে তার কর্মস্থল একটি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়ার সময় মেয়েকে পরীক্ষার জন্য টাকা দিয়ে যান। বাবা চলে যাওয়ার পর এশামনির মা ঘরের রান্নার কাজে ব্যস্ত ছিলেন। কিছু সময় পর মা এশামনির ঘরে গিয়ে দেখতে পান সে ওড়না পেঁচিয়ে ঘরের আড়ার সঙ্গে ঝুলে রয়েছে। মায়ের চিৎকার ও আহাজারিতে স্থানীয়রা দ্রুত ছুটে এসে তাকে উদ্ধার করলেও ততক্ষণে এশামনি আর বেঁচে ছিল না।
​মৃত এশামনি গতকাল তার অর্ধ-বার্ষিক পরীক্ষার প্রথম পরীক্ষায় অংশগ্রহণ করেছিল। মেধাবী এই শিক্ষার্থীর অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
​এ বিষয়ে রশিদপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. জিল্লুর রহমান বলেন, ‘এশামনি আমাদের বিদ্যালয়ের একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল। তার এমন অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। আমরা তার আত্মার মাগফেরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।’

​ঘটনার সত্যতা নিশ্চিত করে নারায়ণগঞ্জপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মকবুল হোসেন বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে পৌঁছে লাশের সুরতহাল রিপোর্ট তৈরি করেছি। ময়নাতদন্তের জন্য মরদেহ জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পাওয়া গেলে এবং তদন্ত সাপেক্ষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।’

​এই মর্মান্তিক ঘটনায় পরিবার ও এলাকাজুড়ে শোকের পরিবেশ বিরাজ করছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD