শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৯:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬
  • ২৪৮ সময় দেখুন
৮০

‎রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরে ডুবে শিশুর মৃত্যু
‎
মো.মাসুদ রানা,
খাগড়াছড়ি প্রতিনিধি:
‎
খাগড়াছড়ির রামগড়ে নানার বাড়িতে বেড়াতে এসে পুকুরের পানিতে ডুবে তানভীর হোসেন নামে দুই বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
‎
আজ রবিবার (১৯ এপ্রিল) বিকেলে উপজেলার ১নং রামগড় সদর ইউনিয়নের বলিপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহত তানভীর রামগড় সদর ইউনিয়নের বাসিন্দা আরিফ হোসেনের ছেলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, আজ সকালেই মায়ের সাথে বলিপাড়ায় নানার বাড়িতে বেড়াতে এসেছিল শিশু তানভীর। দুপুরের পর সবার অগোচরে বাড়ির পাশের একটি পরিত্যক্ত পুকুরে পড়ে যায় সে। দীর্ঘক্ষণ তাকে দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। এক পর্যায়ে বিকেল ৩টার দিকে পুকুর থেকে তার নিথর দেহ উদ্ধার করা হয়।

উদ্ধার করা পর শিশুটিকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে শিশুটিকে মৃত ঘোষণা করেন।
‎
‎নিহতের স্বজন আবদুর রহিম জানান, “সকালেই খুশিমনে বেড়াতে এসেছিল শিশুটি। কিন্তু দুপুরের পর চোখের পলকে যে কী হয়ে গেল, কেউ টেরই পেল না।” তানভীরের অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। একমাত্র সন্তানকে হারিয়ে মা ও স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।
‎
‎রামগড় থানার অফিসার ইনচার্জ মোঃ নাজির আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, হাসপাতালে একটি শিশুর মরদেহ শনাক্তের খবর পেয়ে পুলিশ পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD