শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন রামগড় সদর ইউনিয়নে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরন জুলাই শহীদ দিবস” উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন খানসামায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস আজ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ মেসির জয় ও ভালোবাসার আলিঙ্গন স্ত্রীকে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ভারতীয় ইস্কফ সিরাপ আটক।। মাদারগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,স্বপন আটক কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

প্রতিবেদকের নাম
  • Update Time : বুধবার, ১৫ এপ্রিল, ২০২৬
  • ১৯৭ সময় দেখুন
১০

কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।

কুমিল্লার দেবিদ্বার উপজেলায় সিএনজিচালিত অটোরিকশা ও একটি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে মা ও তার শিশু ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় অটোরিকশার চালকসহ আরও তিনজন গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৫ এপ্রিল) দুপুরে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের দেবিদ্বার উপজেলার বানিয়াপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তবে তারা নবীনগর উপজেলা, ব্রাহ্মণবাড়িয়া জেলার বাসিন্দা। নিহত নারীর বয়স আনুমানিক ৩২ বছর এবং তার সন্তানের বয়স ছয় থেকে সাত বছর হতে পারে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, স্থানীয়দের বরাতে জানা গেছে, কুমিল্লা ক্যান্টনমেন্ট এলাকায় এক আত্মীয়ের বাসা থেকে বেড়ানো শেষে একটি পরিবারের চার সদস্য সিএনজিচালিত অটোরিকশায় করে নিজ বাড়ির উদ্দেশ্যে ফিরছিলেন। পথে বানিয়াপাড়া এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যানের সঙ্গে অটোরিকশাটির সংঘর্ষ হয়।
এতে ঘটনাস্থলেই মা ও তার ছেলে মারা যান। দুর্ঘটনায় অটোরিকশার চালক, নিহত নারীর শাশুড়ি ও তার কন্যা গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে দেবিদ্বার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
মিরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আক্তারুজ্জামান বলেন, দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD