April 16, 2026, 10:32 pm
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে থানচির বলী পাড়ায় ঢাক-ঢোলের তালে রথ শুভযাত্রা উৎসব।

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, October 7, 2025
  • 704 সময় দেখুন

প্রবারণা পূর্ণিমা উপলক্ষে থানচির বলী পাড়ায় ঢাক-ঢোলের তালে রথ শুভযাত্রা উৎসব।

বিশেষ প্রতিনিধি:
উশৈনু মারমা(থানচি)
বান্দরবান | ০৭ অক্টোবর ২০২৫ খ্রিষ্টাব্দ

বান্দরবান জেলার থানচি উপজেলার ৪নং বলী পাড়ায় আজ মঙ্গলবার প্রবারণা পূর্ণিমা উপলক্ষে বর্ণাঢ্য রথ শুভযাত্রা অনুষ্ঠিত হয়েছে। সকাল থেকেই পাড়াজুড়ে উৎসবের আমেজ ছড়িয়ে পড়ে। ঢাক, ঢোল, করতাল ও বাঁশির তালে তালে রথযাত্রা ঘিরে এক অপূর্ব ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবেশ সৃষ্টি হয়।এবং(রথ যাত্রা ) প্রথম যাত্রা শুরু হয় বলী,পাড়ায়,মনাই পাড়া বৌদ্ধ বিহার,( প্যাগোডা) থেকে শুরু হয়।

রঙিন পতাকা, ফুল ও আলোকসজ্জায় সজ্জিত রথটিকে শত শত ভক্ত দড়ি টেনে নিয়ে যান পাড়ার প্রধান সড়ক ঘুরে বৌদ্ধ বিহারের উদ্দেশ্যে। ভক্তরা ঐক্যের বন্ধনে আবদ্ধ হয়ে একে অপরের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। উৎসবের পুরো পরিবেশ জুড়ে ছিল আনন্দধ্বনি, “বুদ্ধং শরণং গচ্ছামি” মন্ত্রোচ্চারণ ও ধর্মীয় গান।এবং মন্রোচ্চারণ শেষে .

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের সদস্য (এ্যাড)উবাথোয়াই মারমা জানান, প্রবারণা পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের বর্ষাবাস সমাপ্তির স্মরণে পালিত হয়। এই দিনে পাপ মোচন ও ধর্মীয় শুদ্ধতার প্রতীক হিসেবে রথযাত্রা বিশেষ তাৎপর্য বহন করে।

উৎসবে মনাই পাড়া বিহারোধ্যক্ষ ও স্থানীয় জনপ্রতিনিধি, ধর্মীয় নেতৃবৃন্দ ও নানা বয়সী নারী-পুরুষ উপস্থিত ছিলেন। রথযাত্রা শেষে বিহারে ধর্মীয় উপাসনা, প্রদীপ প্রজ্জ্বলন ও শান্তি প্রার্থনার আয়োজন করা হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD