শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ১২:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

হাজারো মানুষের অশ্রুসিক্ত ভালোবাসায় কুমিল্লার পীর কাশিমপুরে আবুল হাসেম সরকারের দাফন সম্পন্ন

ওবায়দুল্লাহ অবিদ((বিশেষ প্রতিনিধি)
  • Update Time : শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩০ সময় দেখুন
৩৬

১১ সেপ্টেম্বর ২০২৬ ​আবেগঘন পরিবেশ ও হাজারো মানুষের অংশগ্রহণে কুমিল্লার পীর কাশিমপুর উত্তর পাড়ার নিবাসী শতবর্ষী আবুল হাসেম সরকারের জানাজার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে।

​আজ শুক্রবার সকাল সাড়ে ৯টায় পীর কাশিমপুর উত্তর পাড়া দাখিল মাদ্রাসা মাঠে মরহুমের জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজা শেষে তাঁকে পারিবারিক গোরস্থানে সহধর্মিণী মমতাজ বেগমের কবরের পাশে দাফন করা হয়।

​এর আগে ঢাকার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গত বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ১০০ বছর। তিনি সন্তানসন্ততিসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।

​জানাজাপূর্ব সংক্ষিপ্ত সমাবেশে রাজাবাড়ী কাসেমুল উলুম মাদ্রাসার সুপার মাওলানা মাহবুবুর রহমান, মাওলানা মিজানুর রহমান আতিকী, মাওলানা হোসাইন আহমেদ ভুইয়া, নূরুর রহমান মানিক, সাবেক চেয়ারম্যান আলহাজ্ব শাহ আলম সরকার, সমাজসেবক আলহাজ্ব গোলাম কিবরিয়া সরকার, এবং মরহুমের ছেলে এস এম শাহিদুল হোসেন ও জাকির হোসেন সরকার প্রমুখ বক্তব্য রাখেন।

​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়া তিতাস গ্যাসফিল্ডস স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ কামরুল হাসান, বাঙ্গরা উপজেলা প্রেস ক্লাবের সভাপতি ও মাছরাঙা টেলিভিশন/বাংলাদেশ বেতারের সাংবাদিক জাহাঙ্গীর আলম ইমরুল, নূর হোসেন জুয়েল ডাক্তার, সমাজসেবক হাতেম তাই ও মঈদ আহমেদ, আতিকুল ইসলাম মেম্বার, আমিনুল ইসলাম শাহজাহান, নাহিদ ওমরসহ এলাকার সর্বস্তরের জনগণ।

​উল্লেখ্য, মরহুম আবুল হাসেম সরকার বাঙ্গরা উপজেলা প্রেসক্লাবের উপদেষ্টা মণ্ডলীর সদস্য, বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব ও বাঙ্গরা উপজেলা মৈত্রী ফোরামের অন্যতম সদস্য মো. শাহিদুল হোসাইন সরকারের বাবা।

​অভিভাবকতুল্য এই শতবর্ষী ব্যক্তিত্বের ইন্তেকালে গভীর শোক প্রকাশ করেছে বাঙ্গরা উপজেলা প্রেসক্লাব। এক শোকবার্তায় ক্লাবের নেতৃবৃন্দ মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD