মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আলোকসজ্জা, প্রদীপ প্রজ্বালন ও ফানুসে উৎসবমুখর বান্দরবান তিন মন্ত্রীর আলোয় রাজার মাঠে ওয়াগ্যোয়াই পোয়ে — ইতিহাস গড়লো বান্দরবান জামালপুরে ধর্ষণ মামলায় মক্তব শিক্ষক মুছা মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে অসহায় মানুষের পাশে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়দানকারী চক্রের ১ সদস্য গ্রেফতার বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক-১ আমতলী থানার সাফল্যের স্বীকৃতি, টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন শরনখোলার সোনাতলা গ্যামে ধান ক্ষেতে বাঘের পায়ের ছাপ এলাকায় আতঙ্ক বিরাজ করছে মহালছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা, স্বামী বলছেন আত্মহত্যা

হবিগঞ্জের লাখাইয়ে ঘরের বারান্দায় গলায় ফাঁস দিয়ে যুবকের আত্মহত্যা ​

লাখাই (হবিগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬
  • ১০ সময় দেখুন
১৫

​হবিগঞ্জের লাখাই উপজেলায় সুজল মিয়া (৩৫) নামের এক যুবক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। রবিবার (২৫ অক্টোবর) সকাল ১১টার দিকে উপজেলার ১নং লাখাই ইউনিয়নের আমানুল্লাপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত সুজল মিয়া ওই গ্রামের সাবেক ইউপি সদস্য মো. লিয়াকত আলীর ছেলে।
​পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার দিন সকালে পরিবারের অজান্তে নিজ ঘরের দরজা বন্ধ করে বারান্দায় নাইলনের রশি দিয়ে গলায় ফাঁস নেন সুজল মিয়া। পরিবারের সদস্যরা বিষয়টি বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে পুলিশকে খবর দেন।
​খবর পেয়ে লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শরীফ আহমেদের নির্দেশনায় স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঝুলন্ত অবস্থায় নিহতের লাশ উদ্ধার করে।
​এ বিষয়ে স্বজনগ্রাম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম জানান, পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ভিকটিম সুজল মিয়ার স্ত্রী নেই এবং তিনি বাড়িতে একা বসবাস করতেন। এছাড়া তিনি ইদানীং মাদকাসক্ত ছিলেন বলেও তথ্য পাওয়া গেছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
​নিহত যুবকের সুরতহাল প্রতিবেদন তৈরি করার পর পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD