হবিগঞ্জের লাখাই উপজেলায় দুর্গোৎসব শান্তিপূর্ণভাবে সম্পন্ন হওয়ায় লাখাই উপজেলার সকলের নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেছে বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্ট ও বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট। বুধবার (২১ অক্টোবর) এক প্রেস বিজ্ঞপ্তিতে কৃতজ্ঞতা জানায় সংস্থাটি।বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি দেশব্যাপী সনাতন ধর্মাবলম্বী হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব উদযাপন শান্তিপূর্ণ এবং সু-শৃঙ্খলভাবে সম্পন্ন করায় বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহবায়ক আশীষ দাশ গুপ্ত ও সদস্য সচিব রনজিত চন্দ্র দেব, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্টের আহবায়ক অপূর্ব চন্দ্র দেব ও ভারপ্রাপ্ত সদস্য সচিব অর্জুন কান্তি দাশ বাবলু। হুইপ ও হবিগঞ্জ ৩ আসনের এমপি আলহাজ্ব জিকে গউছ মহোদয় এর বলিষ্ঠ ও সুযোগ্য নির্দেশনায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তার অঙ্গসংগঠনসমূহ, উপজেলা প্রশাসন, লাখাই পুলিশ প্রশাসন, আনসার, আইন শৃঙ্খলা বাহিনী, বিদ্যুৎ বিভাগ, ফায়ার ব্রিগেড ও অন্যান্য সংগঠন যে শক্তিশালী ভূমিকা রেখেছেন তার জন্য সনাতনী সমাজের পক্ষ থেকে গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, একই সঙ্গে বর্তমান রাষ্ট্রীয় প্রশাসন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি গভীর কৃতজ্ঞতা জ্ঞাপন করছেন তিনি।


Leave a Reply