সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে পূজা মন্ডপ পরিদর্শনে এসআরবি ৭ কোম্পানি কমান্ডার মিজানুর রহমান লাখাইয়ে ফ্যামিলি কার্ড খানা তথ্যভাণ্ডার জরিপ কর্মসূচি ২০২৬-এর আনুষ্ঠানিক শুভ উদ্বোধন ​গ্রামাঞ্চলে ব্যাপক সাড়া, সুষ্ঠু ও আনন্দমুখর পরিবেশে চলছে বাড়ি বাড়ি তথ্য সংগ্রহের কাজ উন্নত চোখের চিকিৎসার জন্য রোগীদের সব খরচ বহন করবে বান্দরবান জোন: লে. কর্নেল সায়েম আহমেদ, আমতলীতে চাওড়া নদীর কচুরিপানা অপসারণ বন্ধ কেন, জানতে চেয়ে জনতার সমাবেশ রামগড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা ব্রাহ্মণপাড়ার ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামী হাসান ডাকাত চান্দিনা থেকে গ্রেপ্তার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের একদিনে চার অভিযান, ভারতীয় পণ্য ও মাদকসহ গ্রেপ্তার-৩ উন্নয়ন, সুশাসন ও গণতন্ত্র নিয়ে ইসলামপুরে সাংবাদিকদের সঙ্গে এমপি বাবুর মতবিনিময় শরণখোলায় ভাড়া বাসা থেকে জুই নামে এক নারীর মরদেহ উদ্ধার,পরকীয়া প্রেমিক পলাতক লেদা ইবনে আব্বাস মাদ্রাসার প্রতিষ্ঠাতা পরিচালক ক্বারী শাকের আহমদের সুস্থতা কামনায় দোয়া প্রার্থনা

রামগড়ে মানসিক ভারসাম্যহীন যুবকের গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা

মো.মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬
  • ১৭ সময় দেখুন
২৩

খাগড়াছড়ির রামগড় উপজেলায় গলায় ফাঁস দিয়ে মোহাম্মদ উল্লাহ বাদশা (২৪) নামে মানসিক ভারসাম্যহীন এক যুবক আত্মহত্যা করেছে।

রবিবার (১৮ অক্টোবর) সকালে নিজ বাড়িতে ঘরে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে। নিহত যুবক উপজেলার ২ নং পাতাছড়া ইউনিয়নের পাতাছড়া গ্রামের আবদুর রহিম এর ছেলে।

এলাকাবাসী ও পরিবার জানান, নিহত মোহাম্মদ উল্যাহ বাদশা মানসিক ভারসাম্যহীন ছিলো। নিজ বাড়ির দ্বিতীয় তলায় সকাল সাড়ে ৮ টার দিকে পরিবাবের সবার অগোচরে সিলিং ফ্যানের আংটার সাথে লাইনার রশি দিয়ে ফাঁস লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করে। একপর্যায়ে স্বজনরা তাকে উদ্ধার করে সকাল সাড়ে ৯ টার দিকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে থানা পুলিশকে খবর দেওয়া হলে নিহতের মরদেহ উদ্ধার করে পুলিশ।

নিহতের পিতা আবদুর রহিম জানান, তার ছেলে গত দুই বছর যাবৎ মানসিক ভারসাম্যহীন। ছেলেকে চট্টগ্রাম মেডিকেল, কুমিল্লার লাঙ্গলকোট চিকিৎসা করিয়েছেন। গতকাল রাতে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে থেকে চিকিৎসা নিয়ে বাড়ি নিয়ে যান আজ চট্টগ্রাম চিকিৎসার জন্য নেয়ার কথা ছিলো।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: নাজির আলম জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে সে মানসিক ভারসাম্যহীন হওয়ায় আত্মহত্যা করেছে। এ বিষয়ে থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD