মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০২:০৪ অপরাহ্ন
শিরোনাম :
আলোকসজ্জা, প্রদীপ প্রজ্বালন ও ফানুসে উৎসবমুখর বান্দরবান তিন মন্ত্রীর আলোয় রাজার মাঠে ওয়াগ্যোয়াই পোয়ে — ইতিহাস গড়লো বান্দরবান জামালপুরে ধর্ষণ মামলায় মক্তব শিক্ষক মুছা মিয়ার যাবজ্জীবন কারাদণ্ড প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ: দেশে-প্রবাসে অসহায় মানুষের পাশে রোহিঙ্গা ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ভুয়া পরিচয়দানকারী চক্রের ১ সদস্য গ্রেফতার বান্দরবানে মাহা ওয়াগ্যোয়াই পোয়ে উপলক্ষে ম্যারাথন দৌড় অনুষ্ঠিত কুমিল্লায় ভুয়া সিআইডি পরিচয়ে প্রতারণা, আটক-১ আমতলী থানার সাফল্যের স্বীকৃতি, টানা দ্বিতীয়বার জেলার শ্রেষ্ঠ ওসি ইয়াকুব হোসাইন শরনখোলার সোনাতলা গ্যামে ধান ক্ষেতে বাঘের পায়ের ছাপ এলাকায় আতঙ্ক বিরাজ করছে মহালছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা, স্বামী বলছেন আত্মহত্যা

মহালছড়িতে গৃহবধুর মরদেহ উদ্ধার, পরিবারের দাবী হত্যা, স্বামী বলছেন আত্মহত্যা

মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : সোমবার, ২৬ অক্টোবর, ২০২৬
  • ৩০ সময় দেখুন
৫৭

খাগড়াছড়ির মহালছড়ি উপজেলার মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামে মাহফুজা আক্তার মনি (১৮) নামে এক গৃহবধূর মরদেহ উদ্ধার করা হয়েছে।

রবিবার (২৫ অক্টোবর) সকালে মহালছড়ি থানা পুলিশ গৃহবধূর মরদেহটি স্বামীর বাড়ি থেকে উদ্ধার করে।

নিহত মাহফুজা আক্তার মনি উপজেলা সদর ইউনিয়নে মোঃ মজিবুর রহমানের মেয়ে। ২০২৪ সালে মাইসছড়ি ইউনিয়নের নুনছড়ি গুচ্ছগ্রামের মোঃ নুর আলমের ছেলে মোঃ সুজন (২০) এর সাথে পারিবারিক ভাবে বিয়ে হয়।বর্তমানে তাদের ১ বছরের একটি সন্তান রয়েছে।

মাহফুজা আক্তার মনির শ্বশুর মোঃ নুর আলম জানান,গতকাল রাতে তাদের স্বামী-স্ত্রীর মধ্যে কথা কাটাকাটি হয়। এরপর তাদের বুঝিয়ে শুনিয়ে মিলিয়ে দেই। রাতে সবাই এক সাথে ভাত খাওয়ার পর ঘুমাতে চলে যান, ভোর ৪ টায় ঘুম থেকে উঠে বাহিরে গেলে তিনি তার ছেলে সুজনের ঘরের দরজা খোলা দেখে ডাকলে সুজন ঘুম থেকে উঠে দেখেন পাশে তার সন্তান থাকলেও স্ত্রী মাহফুজা পাশে নেই। এরপর ডাকাডাকি শুরু করে কোন সারা না পেয়ে বাড়ির একটি খালি ঘরের দরজা বন্ধ থাকতে দেখে সন্দেহ হয়। এরপর দরজা ধাক্কা দিয়ে খুললে মাহফুজার নিথর দেহ ঝুলন্ত অবস্থায় দেখতে পান।

তবে মাহফুজার পরিবারের দাবি, এটি আত্মহত্যা নয় পরিকল্পিত হত্যা। তাঁদের অভিযোগ, বিয়ের পর থেকেই বিভিন্ন সময় মাহফুজাকে নির্যাতন করা হতো। সেই নির্যাতনের জেরেই তাকে হত্যা করে।
‎
‎নিহতের মামা মোঃ সমের আলী জানান, বিয়ের পর থেকেই আমার ভাগ্নিকে বিভিন্নভাবে নির্যাতন করা হতো। গতকালও আমার ভাগ্নি ফোন করে মারধরের কথা জানিয়েছিল। তার কথাবার্তায় আমি খুব চিন্তিত হয়ে পড়ি। আজ জানতে পারলাম, তাকে মৃত অবস্থায় পাওয়া গেছে। আমার ধারণা, তাকে হত্যা করে গলায় ফাঁস দিয়ে ঝুলিয়ে রাখা হয়েছে। তবে ঝুলে থাকার বিষয়টি কেউ দেখিনি। আমরা ঘটনার সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার চাই।

এ বিষয়ে মহালছড়ি থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মির্জা জহির উদ্দিন জানিয়েছেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি সদর হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD