শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সিন্ধুকছড়ি জোনের উদ্যোগে বিনামূল্যে  চক্ষু চিকিৎসাসেবা ও ওষুধ বিতরণ

মাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৪১ সময় দেখুন
৫২

খাগড়াছড়ির গুইমারা উপজেলায় পাহাড়ি ও বাঙালি সুবিধাবঞ্চিত মানুষের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর গুইমারা রিজিয়নের অধীনস্থ সিন্দুকছড়ি জোনের উদ্যোগে  দিনব্যাপী এক বিশেষ চক্ষু মেডিকেল ক্যাম্পেইন ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়েছে।

বুধবার(২৩ সেপ্টেম্বর) সকাল থেকে বিকেল পর্যন্ত দিনব্যাপি  ক্যাম্পেইনে চট্টগ্রাম লায়ন্স হসপিটাল ও সেনাবাহিনীর  চিকিৎসকদের একটি দল প্রায় ৫০০ জন দরিদ্র ও অসহায় রোগীকে চিকিৎসাসেবা প্রদান করেন।

বিশেষ করে চক্ষু রোগে আক্রান্তদের মধ্যে ১৫০ জনকে বিনামূল্যে চশমা বিতরণ করা হয় এবং ১০০জন রোগীকে বিনামূল্যে ছানি অপারেশনের জন্য প্রাথমিকভাবে নির্বাচন করা হয়। 

অপারেশনের রোগীদের আগামী ০৩ অক্টোবর ২০২৬ তারিখে সেনাবাহিনীর তত্ত্বাবধানে চট্টগ্রাম লায়ন্স হসপিটালে বিনামূল্যে ছানি অপারেশন করানো হবে । এছাড়া জ্বর, সর্দি, চর্মরোগ ও পানিবাহিত বিভিন্ন মৌসুমি রোগে আক্রান্তদের পরামর্শের পাশাপাশি বিনামূল্যে ওষুধ দেওয়া হয়।

​

উল্লেখ্য, সম্প্রতি সিন্দুকছড়ি জোনের অধীনে প্রশিক্ষণপ্রাপ্ত স্থানীয় তরুণী নার্সরা এ ক্যাম্পেইনে মেডিকেল  অ্যাসিস্ট্যান্ট হিসেবে সক্রিয় ভূমিকা পালন করেন। 

সেনাবাহিনীর এমন মানবিক উদ্যোগে উপকৃত হয়ে গভীর কৃতজ্ঞতা প্রকাশ করেছেন স্থানীয় জনপ্রতিনিধি, সুশীল সমাজের প্রতিনিধি ও সাধারণ মানুষ।

​

সিন্দুকছড়ি জোনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা জানান, পাহাড়ি এলাকার প্রান্তিক জনগোষ্ঠীর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতেই তাদের এ নিয়মিত আয়োজিত কার্যক্রম। শান্তি, সম্প্রীতি ও জন কল্যাণে এ ধরনের সামাজিক উন্নয়নমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD