শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন

মোঃমাসুদ রানা, খাগড়াছড়ি প্রতিনিধিঃ
  • Update Time : মঙ্গলবার, ১১ আগস্ট, ২০২৬
  • ৪২ সময় দেখুন
৫৭

খাগড়াছড়ির মানিকছড়ি উপজেলার ১নং মানিকছড়ি ইউনিয়নের মেডিক্যাল ক্যাম্পেইন সহ সাহায্য সহযোগীতা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার ১১ আগষ্ট বিকেলে মানিকছড়ি ইংলিশ স্কুলের মাঠে সিন্দুকছড়ি জোনের আয়োজনে ক্যাপ্টেন এম এম আকিফ ইউসুফ নাজীব, এএমসি এর নেতৃত্বে মেডিক্যাল ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে । উক্ত মেডিক্যাল ক্যাম্পেইনে পাহাড়ী ৭০ জন ও বাঙ্গালী ৬০ জন সহ মোট ১৩০ জন রুগিদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরণ করা হয়েছে। এলাকাটি পাহাড়ি আধ্যুষিত হওয়ায় পাহাড়ি রোগীর সংখ্যা বেশি ছিলো বলে প্রতীয়মান।

এছাড়াও সিন্দুকছড়ি জোনের উপ-অধিনায়ক মেজর মোঃ মাজহার হোসেন রাব্বানী স্যার এবং এক্সিকিউট ম্যাজিস্ট্রেট,খাগড়াছড়ি উপস্থিতিতে মানিকছড়ি ইংলিশ স্কুলের মাঠে হাবিল মিয়া ও মালতি মারমাকে দুইটি হুইল চেয়ার এবং কুমার চাকমা,ক্রাংনিয় মারমা, আবুল খায়ের কে তিন বান ঢেউটিন বিতরণ করা হয়েছে।

সুবিধা ভোগিরা উক্ত জিনিস গুলো পেয়ে আনন্দে আত্মহারা হয় এবং বাংলাদেশ সেনাবাহিনীর এই সকল সাহায্য সহোযোগিতা মূলক কার্যক্রম চলমান রাখার জন্য আশা প্রকাশ করে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD