সরকারি নির্দেশনা অনুযায়ী বিদ্যুৎ সাশ্রয়ের লক্ষ্যে রাত ৮টার মধ্যে দোকানপাট, শপিংমল ও আলোকিত বিলবোর্ড বন্ধ রাখার বিধি বাস্তবায়নে কক্সবাজার সদর এলাকায় অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন।
বুধবার (১৯ আগস্ট ২০২৬) জেলা প্রশাসনের পক্ষ থেকে পরিচালিত এ অভিযানে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান পরিদর্শন করা হয়।
অভিযানে দেখা যায়, ইনফিনিটি, জেন্টল পার্ক, ভিভো, আড়ংসহ শহরের বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক প্রতিষ্ঠান নির্ধারিত সময়ের মধ্যেই বন্ধ রাখা হয়েছে। সরকারি নির্দেশনা প্রতিপালনের জন্য এসব প্রতিষ্ঠানকে প্রশংসা করা হয়।
তবে কয়েকটি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্ধারিত সময়ের মধ্যে সরকারি নির্দেশনা প্রতিপালনে ব্যর্থতার বিষয়টি পরিলক্ষিত হয়। পরে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে সতর্ক করা হয়। ভবিষ্যতে সরকারি নির্দেশনা অমান্য করা হলে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলেও তাদের জানিয়ে দেওয়া হয়।
কক্সবাজার জেলা প্রশাসন জানিয়েছে, জাতীয় স্বার্থে বিদ্যুৎ সাশ্রয় এবং সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। একই সঙ্গে বিদ্যুৎ সাশ্রয়ে সকল ব্যবসায়ী প্রতিষ্ঠান, পেশাজীবী ও সচেতন নাগরিকের সহযোগিতা কামনা করা হয়েছে।


Leave a Reply