বুধবার বান্দরবান, ১৯ ই আগস্ট ২০২৬
মাদকের ভয়াবহতা সম্পর্কে শিক্ষার্থীদের সচেতন করতে বান্দরবান সরকারি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বান্দরবান মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে আজ কলেজ ক্যাম্পাসে এই সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন: মোঃ ওহাবুল ইসলাম খন্দকার,পুলিশ সুপার, বান্দরবান।,
প্রফেসর মোঃ নুরুল আবছার চৌধুরী
অধ্যক্ষ, বান্দরবান সরকারি কলেজ।
এছাড়াও বান্দরবান সরকারি কলেজের শিক্ষকবৃন্দ, শিক্ষার্থীবৃন্দ,মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা মাদকের ভয়াবহতা,মাদকাসক্তির ক্ষতিকর প্রভাব এবং মাদক প্রতিরোধে শিক্ষার্থী ও তরুণ সমাজের গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়ে আলোচনা করেন।
উক্ত অনুষ্ঠানে পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার বলেন,
“মাদক একটি ব্যক্তি, পরিবার ও সমাজকে ধ্বংস করে দিতে পারে। মাদকের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হলে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের জনগণকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের মাদক থেকে দূরে থেকে নিজেদের মেধা, জ্ঞান ও যোগ্যতাকে দেশ ও সমাজের কল্যাণে কাজে লাগাতে হবে।”
তিনি আরও বলেন,মাদকবিরোধী সচেতনতা সৃষ্টির পাশাপাশি মাদক ব্যবসা ও মাদকের অপব্যবহারের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ অব্যাহত থাকবে। একটি মাদকমুক্ত, নিরাপদ ও সুন্দর সমাজ গঠনে বান্দরবান জেলা পুলিশ সর্বদা আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে।


Leave a Reply