বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের সরিষাবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে আদালতে প্রেরণ বিদ্যুৎ সাশ্রয়ে কক্সবাজারে জেলা প্রশাসনের অভিযান, কয়েক প্রতিষ্ঠানকে সতর্ক কুলিয়ারচরে সরকারি জায়গা থেকে লক্ষ টাকার গাছ কাটার হিড়িক; নীরব ভূমিকায় প্রশাসন, ক্ষুব্ধ এলাকাবাসী টুঙ্গিপাড়ায় ১ লাখ ২৫ হাজার টাকার চায়না দুয়ারি জাল উদ্ধার কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন নরসিংদীর ডিবি’র অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল ২৪ কেজি গাঁজা, গ্রেফতার ৩ জন দীপেনের শূন্যতা পূরণ হচ্ছে রাজপুত্র জেরীকে দিয়ে’ বঙ্গভবনে প্রস্তুতি, নতুন রাষ্ট্রপতির কাছেই শপথ নেবেন সাচিং প্রু জেরী বান্দরবান সরকারি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, “মাদককে না বলুন, মেধাকে হ্যাঁ বলুন” – পুলিশ সুপার ইসলামপুরে নারীদের অর্থনৈতিক ক্ষমতানে প্রশিক্ষণ সহায়িকাবিষয়ক ওরিয়েন্টেশন

পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন

মোমিন ইসলাম সরকার দেবীগঞ্জ (পঞ্চগড়) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ১০ সময় দেখুন
১৩

পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন করেছেন পিটিআই পঞ্চগড় ও ইউপিইটিসি দেবীগঞ্জের কর্মকর্তারা। পরিদর্শনকালে বিদ্যালয়ের সার্বিক কার্যক্রম, পাঠদান পদ্ধতি ও শিক্ষার মানোন্নয়নের বিভিন্ন দিক নিয়ে শিক্ষক-শিক্ষিকাদের সঙ্গে মতবিনিময় করা হয়।

বিদ্যালয় পরিদর্শনে উপস্থিত ছিলেন লুতফুল হায়দার আল মাসুম, সুপারিন্টেন্ডেন্ট, পিটিআই পঞ্চগড়; রায়হান ফারুক, সহকারী সুপারিন্টেন্ডেন্ট, পিটিআই পঞ্চগড় এবং রইসুল ইসলাম প্রামানিক, ইন্সট্রাক্টর, ইউপিইটিসি, দেবীগঞ্জ, পঞ্চগড়।
এ সময় বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুস সালাম (লিটু) ও সহকারী শিক্ষক শরিফ চৌধুরীসহ শিক্ষকবৃন্দের সঙ্গে শিক্ষার মান আরও উন্নত করার লক্ষ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়। শিক্ষার্থীদের পাঠদানে আধুনিক ও কার্যকর পদ্ধতি অনুসরণ, নিয়মিত পাঠদান এবং শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে আরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানানো হয়।

পরিদর্শনকালে কর্মকর্তারা বলেন, আজকের শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ। তাই প্রাথমিক পর্যায় থেকেই শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা, নৈতিক মূল্যবোধ ও সৃজনশীলতার বিকাশ নিশ্চিত করতে শিক্ষক, অভিভাবক ও সংশ্লিষ্ট সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে।
বিদ্যালয় পরিদর্শন ও মতবিনিময়কে শিক্ষার মানোন্নয়নে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD