বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ১২:০৮ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুরের সরিষাবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে আদালতে প্রেরণ বিদ্যুৎ সাশ্রয়ে কক্সবাজারে জেলা প্রশাসনের অভিযান, কয়েক প্রতিষ্ঠানকে সতর্ক কুলিয়ারচরে সরকারি জায়গা থেকে লক্ষ টাকার গাছ কাটার হিড়িক; নীরব ভূমিকায় প্রশাসন, ক্ষুব্ধ এলাকাবাসী টুঙ্গিপাড়ায় ১ লাখ ২৫ হাজার টাকার চায়না দুয়ারি জাল উদ্ধার কুমিল্লায় বিস্ফোরক মামলায় জেএমবির দুই সদস্যের ২০ বছরের কারাদণ্ড পঞ্চগড়ের দেবীগঞ্জ মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন নরসিংদীর ডিবি’র অভিযানে গ্যাস সিলিন্ডারে মিলল ২৪ কেজি গাঁজা, গ্রেফতার ৩ জন দীপেনের শূন্যতা পূরণ হচ্ছে রাজপুত্র জেরীকে দিয়ে’ বঙ্গভবনে প্রস্তুতি, নতুন রাষ্ট্রপতির কাছেই শপথ নেবেন সাচিং প্রু জেরী বান্দরবান সরকারি কলেজে মাদকবিরোধী আলোচনা সভা, “মাদককে না বলুন, মেধাকে হ্যাঁ বলুন” – পুলিশ সুপার ইসলামপুরে নারীদের অর্থনৈতিক ক্ষমতানে প্রশিক্ষণ সহায়িকাবিষয়ক ওরিয়েন্টেশন

জামালপুরের সরিষাবাড়ীতে ৭ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্তকে আদালতে প্রেরণ

জামালপুর প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৯ সময় দেখুন
১১

জামালপুরের সরিষাবাড়ীতে সাত বছরের এক শিশু শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগে আনোয়ার হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করেছে সরিষাবাড়ী থানা পুলিশ। আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে গ্রেফতারকৃত আসামিকে আদালতে সোপর্দ করা হয়েছে।

​গ্রেফতারকৃত আনোয়ার হোসেন সেঙ্গুয়া পশ্চিম পাড়া এলাকার মৃত সুরুজ খাঁ-র ছেলে। নির্যাতিত শিশুটি স্থানীয় বড়সড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির শিক্ষার্থী।

​পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রোববার (১৬ আগস্ট) রাতে পারিবারিক বিবাদের জেরে একটি সালিশ বৈঠক চলছিল। পরিবারের সদস্যরা সালিশে ব্যস্ত থাকার সুযোগে ঘর ফাঁকা পেয়ে আনোয়ার হোসেন শিশুটিকে জোরপূর্বক ধর্ষণ করেন। পরদিন সকালে শিশুটি বিষয়টি তার মাকে জানালে এবং রাতে বাবা কাজ থেকে ফিরলে তাকে পুরো ঘটনাটি অবগত করা হয়।

​ঘটনাটি জানার পর ভুক্তভোগীর বাবা সুবিচারের আশায় স্থানীয় ৪ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শাহজাহান আলীর কাছে যান। পরে তার নির্দেশে স্থানীয় জনতা অভিযুক্ত আনোয়ারকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। খবর পেয়ে মহাদান ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন লিটন সরিষাবাড়ী থানায় যোগাযোগ করেন। খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে উদ্ধার করে থানায় নিয়ে আসে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আনোয়ার নিজের অপরাধ স্বীকার করেছেন।

​ঘটনার সত্যতা নিশ্চিত করে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত অভিযুক্তকে আটক করে এবং প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে আইনের আওতায় এনে আদালতে প্রেরণ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD