বুধবার, ১৯ অগাস্ট ২০২৬, ০৫:২৪ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে নারীদের অর্থনৈতিক ক্ষমতানে প্রশিক্ষণ সহায়িকাবিষয়ক ওরিয়েন্টেশন কুমিল্লা দাউদকান্দিতে পুলিশের সাঁড়াশি অভিযান: পিস্তল-গুলি উদ্ধার, গ্রেপ্তার-১০ ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা ট্রাফিক পুলিশের সহায়তায় মেয়ের বিয়ের হারানো ৫০ হাজার টাকা ফিরে পেলেন বৃদ্ধ: কুলিয়ারচরে খেলার মাঠে তুচ্ছ ঘটনা নিয়ে মারামারি; এক যুবক রক্তাক্ত, থানায় লিখিত অভিযোগ কুমিল্লায় রেললাইনে হাত ধরে টানাটানি, ট্রেনে কাটা পড়ে দুই নারী নিহত কুমিল্লা দাউদকান্দি পুলিশের জালে ৪ মামলার আসামি, ব্যাগে পিস্তল-গুলি রাজধানীর বুকে জামালপুরের প্রতিচ্ছবি, শওকত হাসান মিঞার মানবিক উদ্যোগ ডুমুরিয়ায় মাছচাষিদের উৎসাহ দিতে ব্যতিক্রমী সাঁতার প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ কুমিল্লা চান্দিনায় ঘরে ঢুকে পিটিয়ে গৃহকর্ত্রীকে হত্যা

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরায় ২৪ ঘণ্টায় ৪৪৯ মামলা

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ১৯ আগস্ট, ২০২৬
  • ৮ সময় দেখুন

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর (এআই) ক্যামেরার মাধ্যমে ২৪ ঘণ্টায় ৪৪৯টি মামলা করা হয়েছে। এসব মামলায় মোট ১৫ লাখ ৫১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বেলা ১১টায় স্টার নিউজকে বিষয়টি জানিয়েছেন হাইওয়ে কুমিল্লা রিজিওনের পুলিশ সুপার মোহাম্মদ শাহিনুর আলম।
হাইওয়ে পুলিশের তথ্য অনুযায়ী, মহাসড়কে যানবাহনের গতি, ভুল পথে চলাচল, অবৈধ পার্কিংসহ বিভিন্ন ট্রাফিক আইন লঙ্ঘনের ঘটনা শনাক্ত করতে এআই ক্যামেরা ব্যবহার করা হচ্ছে। ক্যামেরায় শনাক্ত হওয়া অপরাধের ভিত্তিতে স্বয়ংক্রিয়ভাবে মামলা ও জরিমানার প্রক্রিয়া এগিয়ে নেয়া হচ্ছে।
পুলিশ সুপার শাহিনুর আলম বলেন, ‘মহাসড়কে এআই ক্যামেরার কার্যক্রম আরও বাড়ানো হলে ট্রাফিক আইন ভঙ্গের প্রবণতা কমার পাশাপাশি সড়কে নিরাপত্তা ও শৃঙ্খলা আরও জোরদার হবে। ইতোমধ্যে সেটির প্রভাব পড়তে শুরু করেছে।’
উল্লেখ্য, মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে এআই ক্যামেরার যাত্রা শুরু হয়। এতে মহাসড়কের ২৫০ কিলোমিটারে লাগানো হয়েছে ১৪২৭টি ক্যামেরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD