শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০১:৫৭ অপরাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবান পার্বত্য জেলা পরিষদে দপ্তর বণ্টন সম্পন্ন, ১৮০ দিনেই হবে কার্যক্রমের মূল্যায়ন

প্রতিবেদকের নাম
  • Update Time : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ সময় দেখুন
৬৩

বান্দরবান পার্বত্য জেলা পরিষদের নতুন যাত্রা শুরু*
দপ্তর বণ্টন শেষ। এখন কাজের পালা। আর ১৮০ দিন পরই হবে রিপোর্ট কার্ড!

বান্দরবান, ০৭ সেপ্টেম্বর ২০২৬।
বান্দরবান পার্বত্য জেলা পরিষদ আইন, ১৯৮৯-এর ২৭ ধারা অনুযায়ী গত ০১ সেপ্টেম্বর ২০২৬ তারিখের অফিস স্মারকে নবনির্বাচিত চেয়ারম্যান ও ১৪ জন সদস্যের মধ্যে দপ্তর বণ্টন চূড়ান্ত করা হয়েছে। একই স্মারকে পরিষদের আগের সব আদেশ বাতিল করা হয়েছে।

চেয়ারম্যানের দপ্তর:
মিসেস মাম্যাচিং জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর ও জেলা প্রাথমিক শিক্ষা বিভাগ।

সদস্যদের দপ্তর বণ্টন:
স্বাস্থ্য ও সামাজিক খাত:
লুসাইমং: স্বাস্থ্য বিভাগ, জেলা পরিবার পরিকল্পনা
– মশিউর রহমান: জেলা মাধ্যমিক শিক্ষা, স্বাস্থ্য প্রকৌশল ।
মোহাম্মদ জসীম উদ্দীন: সমাজসেবা, বাজারফান্ড
-কাজী নিরুতাজ বেগম: সরকারি শিশু পরিবার।

কৃষি ও প্রাণিসম্পদ খাত:
মাওসেতুং তংচংগ্যা: কৃষি সম্প্রসারণ, হর্টিকালচার, নার্সারি।
চনুমং: জেলা মৎস্য, ক্রীড়া বিভাগ
-মং ক্যনু মারমা: প্রাণিসম্পদ, জন্ম-মৃত্যু নিবন্ধন
আবদুল মাবুদ: বিসিক, বিএডিসি, সেচ, সার ও বীজ।

সংস্কৃতি ও পর্যটন খাত:
অংজাই উই চাক: শিল্পকলা একাডেমি, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক ইনস্টিটিউট।

রিয়াল দাও বম: পর্যটন ব্যবস্থাপনা, গণগ্রন্থাগার
আগস্টিন ত্রিপুরা: তুলা উন্নয়ন বিভাগ।

শাসন ও প্রশাসনিক খাত:
দনওয়াই স্রো: পৌরসভা-ইউনিয়ন বাদে অন্যান্য শাসন, কৃত্রিম প্রজনন কেন্দ্র ।
ক্যউ গ্রু খিয়াং: যুব উন্নয়ন অধিদপ্তর।
মিজ উৎস্যাসিং: জেলা সমবায় বিভাগ।

উল্লেখ্য: আদেশ জারির দিন থেকেই দায়িত্ব কার্যকর। তবে ১৮০ দিন পর দপ্তরভিত্তিক কার্যক্রমের ভিত্তিতে এই বণ্টন পুনর্মূল্যায়ন করা হবে।

চেঞ্জার – ১৮০ দিনের মূল্যায়ন:-
সবচেয়ে বড় কথা: ৬ মাস পর কাজের মূল্যায়ন হবে।
অফিস স্মারকে বলা আছে – ১ সেপ্টেম্বর থেকে কার্যকর। ১৮০ দিন পর দপ্তরভিত্তিক কাজ দেখে আবার বণ্টন হবে।
মানে কাজ না করলে দপ্তরও থাকবে না। এটা বান্দরবানের জন্য নতুন সংস্কৃতি।
আগের সব আদেশ বাতিল। নতুন করে শুরু।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD