শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

বান্দরবানে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপন: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৫ সময় দেখুন
৭০

আসুন সবাই মিলে বান্দরবানকে শতভাগ সাক্ষর জেলা গড়ি।
বান্দরবান, ০৮ সেপ্টেম্বর ২০২৬
“মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”- এই প্রতিপাদ্যকে সামনে রেখে বান্দরবানে যথাযোগ্য মর্যাদায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস-২০২৬ উদযাপিত হয়েছে।

জেলা প্রশাসনের আয়োজনে সকালে জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় কার্যালয় প্রাঙ্গণে এসে শেষ হয়। র‍্যালিতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে।

পরে জেলা প্রশাসকের কার্যালয়ের মোচন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

*সভাপতিত্ব: সজীব কান্তি রুদ্র, অতিরিক্ত জেলা প্রশাসক।
বিশেষ অতিথি: জিনিয়া চাকমা, অতিরিক্ত পুলিশ সুপার।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন: সহকারী কমিশনার ফারজানা সরকার, জেলা উপানুষ্ঠানিক শিক্ষা ব্যুরোর সহকারী পরিচালক মো. মঞ্জুর আহমেদ, জেলা তথ্য অফিসার মো. আনোয়ার হোসেন, ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. সেলিম উদ্দিন, প্রেসক্লাব সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু সহ শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।

বক্তারা বলেন, পার্বত্য বান্দরবানে শিক্ষার মান বাড়াতে হবে। দুর্গমতা, যোগাযোগ ও শিক্ষক সংকটের কারণে শিক্ষা ব্যবস্থায় যে সমস্যা হচ্ছে তা মোকাবেলায় সরকারের পাশাপাশি স্থানীয় জনগণ ও অভিভাবকদের সচেতন হতে হবে। শিক্ষকদের সুশিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা রাখার আহ্বান জানানো হয়।

জেলা প্রশাসক বলেন, সাক্ষরতা শুধু পড়তে ও লিখতে পারা নয়। এটি মানুষের জ্ঞান, দক্ষতা ও আত্মনির্ভরতা বৃদ্ধির ভিত্তি। সকলের জন্য মানসম্মত শিক্ষা নিশ্চিত করেই সমৃদ্ধ সমাজ গড়তে হবে।”
প্রতিপাদ্য: “মানুষ, পৃথিবী ও সমৃদ্ধির জন্য সাক্ষরতা”
বান্দরবানে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD