শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

নতুন স্বপ্নে কলেজের আঙিনায় নবীনরা – ফুলের তোড়া হাতে অপেক্ষায় স্যারেরা

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬
  • ৩৪ সময় দেখুন
৩৯

বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ
আনন্দ আর উৎসবমুখর পরিবেশ। নতুন এক স্বপ্ন চোখে নিয়ে আজ প্রথমবারের মতো কলেজের আঙিনায় পা রাখল একাদশ শ্রেণির ২০২৬-২৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা। স্থান – আমাদের গর্বের বান্দরবান ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ।

এ যেন এক অন্যরকম সকাল।
প্রথম দিনেই ফুলের শুভেচ্ছায় তাদের বরণ করে নেওয়া হয়। গেটে রজনীগন্ধা ফুলের তোড়া নিয়ে দাঁড়িয়ে ছিলেন অধ্যক্ষ মহোদয় নিজেই। সাথে ছিলেন ভাইস প্রিন্সিপাল আশরাফুল ইসলাম, সহযোগী অধ্যাপক জয়তোষ শীল, হরিধন ভট্টাচার্য সহ সকল শিক্ষকবৃন্দ। তারা পথ চেয়ে ছিলেন নতুনদের জন্য।

এই দৃশ্যটা দেখে চোখ ভিজে গেল। একজন সেনা কর্মকর্তা যখন শিক্ষকের বেশে ফুল হাতে ছাত্রদের জন্য অপেক্ষা করেন, তখন বোঝা যায় শিক্ষা কতটা মহান। নবীনদের চোখে ছিল ভয়, আবার স্বপ্নও।

এরপর এক অনাড়ম্বর ও আন্তরিক অনুষ্ঠানের মধ্য দিয়ে নবীনদের পরিচয় করিয়ে দেওয়া হয় প্রতিষ্ঠান, শিক্ষক ও সহপাঠীদের সঙ্গে। নতুন পরিবেশকে আপন করে নিতে তারা অংশ নেয় ক্যাম্পাস পরিভ্রমণে।

ক্যাম্পাস পরিভ্রমণ শেষে অডিটোরিয়ামে ফিরে নবীন শিক্ষার্থীরা প্রকাশ করে তাদের প্রথম দিনের অনুভূতি ও প্রত্যাশা। পুরোনো শিক্ষার্থীরাও নবীনদের স্বাগত জানিয়ে ভাগ করে নেয় নিজেদের স্মৃতি ও অভিজ্ঞতা।

অনুষ্ঠানের শেষ পর্যায়ে শিক্ষার্থীদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন প্রতিষ্ঠানের সুযোগ্য অধ্যক্ষ লেফট্যানেন্ট কর্নেল মোহাম্মদ কামরুল হাসান খান। তাঁর বক্তব্যে উঠে আসে শৃঙ্খলা, অধ্যবসায়, দায়িত্ববোধ ও সুন্দর ভবিষ্যৎ গড়ার প্রত্যয়।

নতুনদের পদচারণায় আজ মুখরিত হলো ক্যান্টনমেন্টের সবুজ আঙিনা। তোমাদের জন্য শুভকামনা, আগামীর সৈনিকরা!
BCPSC নবীনবরণ২০২৬ বান্দরবান ক্যান্টনমেন্ট কলেজ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD