শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৭:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পবিপ্রবি কতৃপক্ষ শিক্ষার্থীদের নতুন কিছু শেখা, গবেষণা, উদ্ভাবন ও একাডেমিয়া- ইন্ডাস্ট্রি কোলাবরেশনে কাজ করছে

ভিসি প্রফেসর হেমায়েত জাহান(পবিপ্রবি)
  • Update Time : শনিবার, ২৯ আগস্ট, ২০২৬
  • ৮১ সময় দেখুন
৯২

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) সিএসই অনুষদের সিএসই ক্লাবের উদ্যোগে তিন দিনব্যাপী আইটি কার্নিভাল শুরু হয়েছে।

২৭ আগস্ট দুপুর ১২টায় মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান ফিতা ও কেক কেটে এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন। অনুষ্ঠানে সরকারি বেসরকারি ৫৭টি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সিএসই অনুষদের ডিন ও অনুষ্ঠান উদযাপন কমিটির আহ্বায়ক প্রফেসর ড. খোকন হোসেনের সভাপতিত্বে এবং প্রফেসর ড. মোহাম্মদ আবদুল মাসুদের সঞ্চালনায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রফেসর ড. শামসুজ্জামান সবুজ, সিএসই ক্লাবের সভাপতি বায়েজিদ আহমেদ, সাধারণ সম্পাদক মো. তৌকির আহমেদ প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ভাইস-চ্যান্সেলর বলেন, সিএসই ক্লাবের শিক্ষার্থীদের স্বত:স্ফূর্ত উদ্যোগে এই চমৎকার আইটি কার্নিভালের আয়োজন করা হয়েছে। বর্তমান বিশ্ব প্রতিনিয়ত প্রযুক্তির হাত ধরে পরিবর্তিত হচ্ছে। কৃত্রিম বুদ্ধিমত্তা, সাইবার নিরাপত্তা, ডেটা সায়েন্স এবং ব্লকচেইনের মতো আধুনিক প্রযুক্তিগুলো এখন আর ভবিষ্যতের বিষয় নয়; বরং এগুলো আমাদের বর্তমান জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে দাঁড়িয়েছে।
তিনি বলেন, এই দ্রুত পরিবর্তনশীল বিশ্বে নিজেদের টিকিয়ে রাখতে এবং দেশকে নেতৃত্ব দিতে হলে আমাদের নতুন প্রজন্মকে তথ্যপ্রযুক্তিতে দক্ষ ও উদ্ভাবনী ক্ষমতাসম্পন্ন হতে হবে। আমাদের শিক্ষার্থীরা শুধু শ্রেণিকক্ষ ও পাঠ্যবইয়ের তাত্ত্বিক জ্ঞানের মধ্যে সীমাবদ্ধ নয়; বরং তারা তাদের মেধা ও সৃজনশীলতা ব্যবহার করে বাস্তব জীবনের বিভিন্ন সমস্যার প্রযুক্তিগত সমাধান তৈরি করেছে। আজকের এই কার্নিভাল আমাদের শিক্ষার্থীদের সেই মেধা ও উদ্ভাবনী শক্তি প্রদর্শনের এক অনন্য প্ল্যাটফর্ম।
ভাইস-চ্যান্সেলর আরও বলেন, “আমাদের পবিপ্রবি সবসময়ই শিক্ষার্থীদের নতুন কিছু শেখার, গবেষণা করার এবং উদ্ভাবন করার পরিবেশ তৈরিতে বদ্ধপরিকর। আমরা চাই, আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা শেষ করে শুধু চাকরির পেছনে ছুটবে না; বরং নিজেরাই একেকজন উদ্যোক্তা হয়ে উঠবে এবং নতুন কর্মসংস্থান সৃষ্টি করবে।”

পরে প্রধান অতিথি আইটি কার্নিভালের বিভিন্ন স্টল পরিদর্শন করেন। এ সময় রেজিস্ট্রার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেনসহ বিভিন্ন অনুষদের ডিন, শিক্ষক, কর্মকর্তা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক
ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD