শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৬:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

পবিপ্রবিতে হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট (HRM) বিভাগ চালু করা হবে — ভিসি অধ্যাপক হেমায়েত জাহান

নিজস্ব প্রতিবেদক (পবিপ্রবি)।।
  • Update Time : বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • ৭২ সময় দেখুন
৮০

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (পবিপ্রবি) হিউম্যান রিসোর্স (এইচআর) ক্লাবের উদ্যোগে ‘১০ম ব্যাচ মেজর সেমিস্টার: উৎকর্ষের পথে যাত্রা’ শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

সভায় বিশ্ববিদ্যালয়ে অবিলম্বে হিউম্যান রিসোর্স বিভাগ চালুর ঘোষণা দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান।

বুধবার (১৬ সেপ্টেম্বর) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি অনুষদ কনফারেন্স কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অনুষদের ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগের এইচআর ক্লাব এ অনুষ্ঠানের আয়োজন করে।

এইচআর ক্লাবের সভাপতি ও সহযোগী অধ্যাপক মো. মমিনউদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন ক্লাবের সহসভাপতি মো. আনাস ও যুগ্ম সাধারণ সম্পাদক মরিয়ম নেছা ঐশী। স্বাগত বক্তব্য দেন ক্লাবের সাধারণ সম্পাদক মোফাস্সেরুল হক তন্ময়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান। বিশেষ অতিথি ছিলেন উপ-উপাচার্য অধ্যাপক ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ আতিকুর রহমান, বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন অ্যান্ড ম্যানেজমেন্ট অনুষদের ডিন অধ্যাপক ড. বদিউজ্জামান এবং এইচআর ক্লাবের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ মুজাহিদুল ইসলাম।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এস. এম. হেমায়েত জাহান বলেন, “মেজর সেমিস্টারে পদার্পণের মাধ্যমে শিক্ষার্থীরা নির্দিষ্ট পেশাদার দক্ষতায় বিশেষায়িত হওয়ার সুযোগ পায়। হিউম্যান রিসোর্স বা ম্যানেজমেন্টকে ক্যারিয়ার হিসেবে বেছে নেওয়া শিক্ষার্থীদের নেতৃত্ব, যোগাযোগ ও সমস্যা সমাধানের দক্ষতা অর্জনের পাশাপাশি মানবসম্পদকে দক্ষ ও উৎপাদনশীল করে তোলার সক্ষমতা অর্জন করতে হবে।”

তিনি বলেন, “শিক্ষার্থীদের কর্মসংস্থান ও বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকার যোগ্যতা বাড়াতে হবে। এইচআর ক্লাবকে শুধু বিজনেস স্টাডিজ ও ম্যানেজমেন্ট বিভাগের মধ্যে সীমাবদ্ধ রাখলে চলবে না। সব বিভাগের শিক্ষার্থীদের এ ক্লাবে অন্তর্ভুক্ত করতে হবে।”

অনুষ্ঠানের শুরুতে এইচআর ক্লাবের পক্ষ থেকে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে দুই কৃতী শিক্ষার্থীকে ডিনস মেরিট অ্যাওয়ার্ড এবং নবাগত শিক্ষার্থীদের ক্রেস্ট প্রদান করা
হয়।

জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞটিতে এ তথ্য জানানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD