April 16, 2026, 10:38 pm
শিরোনাম :
সুন্দরবনে ড্রোনের সহায়তায় অভিযান: বিষ দিয়ে মাছ শিকার পণ্ড, নৌকা ও বিষ জব্দ কানাডার মুলধারার রাজনীতিতে বাঙালী বংশোদ্ভূত মৌলভীবাজারের ডলি বেগম অধ্যক্ষের অবহেলায় ৩৯ শিক্ষার্থীর এসএসসি পরীক্ষা অনিশ্চিত গাঁজা সেবন ও বহনের অপরাধে নীলফামারী কোর্টের মুহুরী আটক, ভ্রাম্যমাণ আদালতে ৩ মাসের কারাদণ্ড কুমিল্লায় অটোরিকশা-কাভার্ডভ্যান সংঘর্ষে মা-ছেলের মৃত্যু কুমিল্লায় নিয়ন্ত্রণ হারিয়ে চাল বোঝাই ট্রাক খাদে পড়ে নিহত-৭ আহত-৬ রশিদপুর উচ্চ বিদ্যালয়ে বর্ণাঢ্য বর্ষবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা দুর্ভোগের চরম সীমায় তিন ইউনিয়নের মানুষ। সুন্দরবন ও উপকুলীয় এলাকায় কোস্টগার্ডের সাঁড়াশি অভিযান ইসলামপুর পৌরসভায় উন্নয়ন ব্যয় নিয়ে বিভ্রান্তি: সংবাদপত্রের প্রতিবেদনের বিপরীতে দাপ্তরিক হিসাবের চিত্র

দূর্গাপুরে ফ্রি মেডিকেল চেকআপ।

প্রতিবেদকের নাম
  • Update Time : Tuesday, July 29, 2025
  • 657 সময় দেখুন

দূর্গাপুরে ফ্রি মেডিকেল চেকআপ

মো: গোলাম কিবরিয়া
রাজশাহী জেলা প্রতিনিধি

রাজশাহীর দূর্গাপুরে ফ্রি মেডিকেল চেকআপ অনুষ্ঠিত হয়।
জুলাই পূর্ণজাগরন অনুষ্ঠান মালা-২০২৫ উপলক্ষে রাজশাহী দুর্গাপুরে সোমবার (২৮ জুলাই) সকাল ১০ টায় একটি রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

এই ক্যাম্পটি সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ চত্তরে রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প পালন করেন। উপজেলা প্রশাসন ও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর আয়োজনে এ রক্তদান কর্মসূচি ও ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা শারমিন, উপজেলা স্বাস্থ্য ও প.প. কর্মকর্তা ডা: মুহাম্মাদ রুহুল আমিন, মেডিকেল অফিসার আবাসিক মেহেদী হাসান, মেডিকেল অফিসার তাজুল ইসলাম, ইমারজেন্সি মেডিকেল অফিসার শারমীন সুলতানা, উপজেলা দারিদ্র ও বিমোচন কর্মকর্তা নজরুল ইসলামসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এছাড়াও মেডিকেল ক্যাম্পে দুর্গাপুর উপজেলা শাখা বিডি ক্লিনের সদস্যরা উপস্থিত ছিলেন। ‎জানা গেছে, এই আয়োজনটি মূলত একটি জনকল্যাণমূলক যেখানে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা এবং রক্তদান উভয়েই রয়েছে। ফ্রি মেডিকেল ক্যাম্পটিতে বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা যেমন: ব্লাড প্রেশার, সুগার ইত্যাদি পরীক্ষা করা হয়। এছাড়াও, রোগীরা ডাক্তারদের কাছ থেকে বিনামূল্যে স্বাস্থ্য বিষয়ক পরামর্শ, বিনামূল্যে ঔষধ পান।

এছাড়াও, রক্তদান কর্মসূচিতে আগ্রহী যে কেউ স্বেচ্ছায় রক্তদান করতে পারবেন। রক্তদান একটি মহৎ কাজ এবং এটি অন্যের জীবন বাঁচাতে সাহায্য করবে। ভবিষ্যতেও এ ধরনের আরও জনকল্যাণ মূলক অনুষ্ঠানের আয়োজন করা হবে ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD