বুধবার, ১২ অগাস্ট ২০২৬, ১০:১৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুমিল্লা দাউদকান্দি থানার সাফল্যের মুকুটে নতুন পালক, শ্রেষ্ঠ ওসি পলাশ কুলিয়ারচরে দুর্নীতিবিরোধী বিতর্ক প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত সিন্দুকছড়ি জোন কর্তৃক মেডিক্যাল ক্যাম্পেইন বলিপাড়া ৩৮ বিজিবির বিশেষ উদ্যোগে ক্যচুপাড়া স্কুলের ১৫০ শিক্ষার্থীকে শিক্ষা সামগ্রী ও আর্থিক সহায়তা খালেদা জিয়ার প্রতিশ্রুতির ৩৩ বছর অতিবাহিত:কটিয়াদী বালিকা বিদ্যালয় সরকারীকরণের জোড়ালো দাবি এসএসসি সমমানের ফলাফলে কিশোরগঞ্জে শীর্ষে লক্ষ্মীপুর টেকনিক্যাল স্কুল এণ্ড বিএম কলেজ গৃহহীনদের জন্য নির্মিত ঘরে ঝুলছে তালা, আগাছায় ঢেকেছে আঙিনা; জনকল্যাণে ব্যবহারের দাবি হেফাজতের অন্যায্য দাবির তীব্র প্রতিবাদ জানিয়েছে হেযবুত তওহীদের কুলিয়ারচরের লক্ষ্মীপুর দ্বি-মূখী উচ্চ বিদ্যালয়ের জিপিএ-৫ প্রাপ্ত ৬ জনের সবাই নারী খানাখন্দে অচল ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, আমতলীতে তীব্র যানজট

তারাগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে চরম অব্যবস্থাপনা,দুর্ভোগে সাধারণ জনগণ

আরিফ শেখ,রংপুর প্রতিনিধিঃ
  • Update Time : সোমবার, ১০ আগস্ট, ২০২৬
  • ১৫ সময় দেখুন
১৮

রংপুরের তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ম নীতির তোয়াক্কা না করে বহিরাগত ও অদক্ষ ব্যক্তি দিয়ে চলছে চিকিৎসা সেবা ও প্রশাসনিক কার্যক্রম। আয়া স্ত্রীর ক্ষমতার দাপটে হাসপাতালের জরুরি বিভাগে এক বহিরাগত ব্যক্তি জেঁকে বসেছেন বলে অভিযোগ উঠেছে। চিকিৎসা সেবার মতো সংবেদনশীল স্থানে রোগী ও স্বজনদের সঙ্গে নিয়মিত দুর্ব্যবহার এবং বাড়তি টাকা দাবির ঘটনায় চরম ক্ষোভ ও অসন্তোষ ছড়িয়ে পড়েছে স্থানীয়দের মাঝে।

গত শনিবার (৮ আগষ্ট) সন্ধ্যায় সরেজমিনে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে গিয়ে দেখা যায়, বহির্বিভাগের এমারজেন্সি কক্ষে মাধব নামের এক ব্যক্তি রোগীদের সঙ্গে বাকবিতণ্ডায় লিপ্ত। তিনি চিকিৎসায় সহযোগিতার পাশাপাশি আগত রোগীদের টিকিট ফি ও ভর্তি ফি কালেকশনসহ হাসপাতালের নানা দাপ্তরিক কাজ সামলাচ্ছেন। জরুরি বিভাগে দায়িত্ব পালনরত চিকিৎসকও বিষয়টি নিশ্চিত করেছেন।

হাসপাতালের সংবেদনশীল এই স্থানে উপস্থিতির কারণ জানতে চাইলে মাধব জানান, স্বাস্থ্য কমপ্লেক্স বা আউটসোর্সিং কোথাও তার কোনো আনুষ্ঠানিক নিয়োগ নেই। তিনি কেবল তার স্ত্রী, হাসপাতালের আয়া শ্যামলী রানীকে ‘সহযোগিতা’ করতে নিয়মিত এখানে আসেন। কোন এখতিয়ারে তিনি সরকারি ফি আদায় করছেন কিংবা প্রতিদিন কেন এমন করছেন, সে বিষয়ে তিনি কোনো সদুত্তর দিতে পারেননি।

ভুক্তভোগী রোগী ও স্বজনদের অভিযোগ, নিয়োগপ্রাপ্ত আয়া শ্যামলী রানী ক্ষমতার দাপট দেখিয়ে কর্তৃপক্ষের কোনো অনুমতি ছাড়াই তার স্বামীকে হাসপাতালে বসিয়েছেন। মাধব প্রায়ই রোগীদের সঙ্গে বাজে আচরণ করেন এবং নির্ধারিত ফির বাইরে বাড়তি টাকা দাবি করেন। এক রোগীর স্বজন বাড়তি টাকা চাওয়ার কারণ জানতে চাইলে মাধব তেড়ে এসে কটাক্ষ করে বলেন, ‘এটা লাঙ্গলের ইস ফালের টাকা!’ সরকারি স্বাস্থ্যকেন্দ্রে একজন বহিরাগতের এমন ঔদ্ধত্য আচরণ সেবা নিতে আসা সাধারণ মানুষ দিশেহারা হয়ে পড়েছেন।

এ বিষয়ে বক্তব্য জানতে তারাগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. হামদুল্লাহর মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

ঘটনাটি জানতে পেরে তারাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোনাববর হোসেন বলেন, “বিষয়টি অত্যন্ত দুঃখজনক ও নজিরবিহীন। সরকারি হাসপাতালে বহিরাগত ব্যক্তির এভাবে কাজ করার কোনো সুযোগ নেই। এ বিষয়ে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD