শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্বাস উদ্দিন গ্রেফতার ট্রাকের চাপায় পিষ্ট ভ্যান চালক বাগেরহাট জেলা প্রশাসকের হল রুমে এনাবেল প্রকল্পের ও সি এস ও নেটওয়ার্কের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মহাষষ্ঠী শুক্রবার, দুর্গোৎসব ঘিরে উৎসবের সাজে টুঙ্গিপাড়া বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা লাখাইয়ে ৩০ বছর ধরে মেলেনি বিধবা ভাতা, কষ্টে কাটছে বৃদ্ধা পণ্ডিত বিবির জীবন শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

ট্রাকের চাপায় পিষ্ট ভ্যান চালক

জাকির হোসেন হাটহাজারী (চট্টগ্রাম) সংবাদদাতা:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ সময় দেখুন
৩৫

ব্যাটারি চালিত রিকশা ভ্যানগাড়ির বাক ঘুরতেই বেপরোয়া গতির ট্রাকের চাপায় পিষ্ট হয়ে নুরুন্নবী (৩০) নামে এক ভ্যানগাড়ি চালকের মৃত্যু হয়েছে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে চট্টগ্রাম রাঙামাটি মহাসড়কের হাটহাজারী পৌরসভার কলাবাগান মেঘপাই রেস্টুরেন্টের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, আজ বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকাল সাড়ে ৪টার দিকে হাটহাজারী পৌরসভার কলাবাগান বিদ্যুৎ অফিসের সামনে থেকে নুরুন্নবী তার চালিত ব্যাটারি ভ্যানগাড়ি ঘুরতেই নগরমুখী ট্রাক চাপা দিয়ে গাড়ি চাকা পিঠের ওপর উঠে যায়। তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে আলিফ হসপিটালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ঘটনার খবর পেয়ে হাটহাজারী মডেল থানার পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে। থানায় নিয়ে যায়।

হাটহাজারী মডেল থানার ওসি তদন্ত মোস্তাক আহমেদ চৌধুরী বলেন, খবর পেয়েছি এবং ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ গেছেন।

রাউজান হাইওয়ে পুলিশের ওসি আশরাফ জানান,
ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ব্যাটারি চালিত ভ্যানগাড়ির চালক নুরুন্নবী (৩০) মারা গেছেন। এ ঘটনায় ট্রাক গাড়ি আটক করা হয়েছে। ঘটনাস্থলে পুলিশ টিম গেছেন। তবে নিহত নুরুন্নবী এর বাড়ি নোয়াখালীর কোম্পানিগন্জ। তার মরদেহ নিতে পরিবারেরলোকজন এসেছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD