শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৭ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্বাস উদ্দিন গ্রেফতার ট্রাকের চাপায় পিষ্ট ভ্যান চালক বাগেরহাট জেলা প্রশাসকের হল রুমে এনাবেল প্রকল্পের ও সি এস ও নেটওয়ার্কের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মহাষষ্ঠী শুক্রবার, দুর্গোৎসব ঘিরে উৎসবের সাজে টুঙ্গিপাড়া বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা লাখাইয়ে ৩০ বছর ধরে মেলেনি বিধবা ভাতা, কষ্টে কাটছে বৃদ্ধা পণ্ডিত বিবির জীবন শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

লাখাইয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্বাস উদ্দিন গ্রেফতার

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ১৯ সময় দেখুন
২৬

১৫ অক্টোবর, ২০২৬
​হবিগঞ্জের লাখাই উপজেলার একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্বাস উদ্দিন মীরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় লাখাই থানা পুলিশের একটি দল।
​গ্রেফতারকৃত আব্বাস উদ্দিন মীর লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে।
​পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা বকেয়া ছিল। এর মধ্যে সিআর মামলা নং-১১০/২৬ এবং সিআর মামলা নং-৪০২/২৬—এর পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে এই অভিযান পরিচালনা করা হয়। পরোয়ানা তামিল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
​এ বিষয়ে লাখাই থানা পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD