১৫ অক্টোবর, ২০২৬
হবিগঞ্জের লাখাই উপজেলার একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্বাস উদ্দিন মীরকে (৪৫) গ্রেফতার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে হবিগঞ্জ সদর এলাকা থেকে তাকে গ্রেফতার করতে সক্ষম হয় লাখাই থানা পুলিশের একটি দল।
গ্রেফতারকৃত আব্বাস উদ্দিন মীর লাখাই উপজেলার ভাদিকারা গ্রামের মিরাজ উদ্দিনের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, তার বিরুদ্ধে বিজ্ঞ আদালতে একাধিক মামলার গ্রেফতারি পরোয়ানা বকেয়া ছিল। এর মধ্যে সিআর মামলা নং-১১০/২৬ এবং সিআর মামলা নং-৪০২/২৬—এর পরোয়ানা (ওয়ারেন্ট) মূলে এই অভিযান পরিচালনা করা হয়। পরোয়ানা তামিল শেষে আইনি প্রক্রিয়া সম্পন্ন করে আজ তাকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
এ বিষয়ে লাখাই থানা পুলিশ জানায়, পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতার এবং এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।