সোমবার, ২৭ জুলাই ২০২৬, ০৩:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের দুর্নীতি নিম্নগামী না হয়ে ঊর্ধ্বগামী হওয়ায় প্রবাসী রেমিট্যান্স যোদ্ধারা শঙ্কিত সাতক্ষীরার সেই কাজীর বিরুদ্ধে ভুয়া নিবন্ধনের অভিযোগ, এমপি নজরুলের বিয়ে ঘিরে নতুন বিতর্ক তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্বাস্থ্য মন্ত্রী পরিদর্শন। ২(দুই) জনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের নির্দেশ থানচির বড়পাথরে নৌকাডুবি: দুই দিন পর নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার সন্তানের অবহেলা ও নির্যাতনের অভিযোগে মানবেতর জীবন, ৯৭ বছরের বৃদ্ধের শেষ ভরসা ভিক্ষা বাগেরহাটে খানজাহান আলী বিমানবন্দর নির্মাণ প্রকল্প এলাকা চীনের পরিদর্শন ভোরের আলো ফোটার সঙ্গে সঙ্গে প্রতিদিন নতুনভাবে শুরু হয় মঞ্জুর পথচলা পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদকে ফ্যাসিস্ট মুক্ত করা হয়েছে; খাগড়াছড়িতে পিসিএনপি’র চেয়ারম্যান হামিদ রানা টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা – এস এম জিলানী কুমিল্লা জেলার সিভিল সার্জন ডা. আলী নূর মোহাম্মদ বশির আহমেদ চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেন।

টুঙ্গিপাড়ায় প্রতিবার ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছে শেখ হাসিনা – এস এম জিলানী

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩০ সময় দেখুন
৩২

গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানী বলেছেন, টুঙ্গিপাড়ায় শেখ হাসিনা যতবার নির্বাচন করেছেন, প্রতিবারই তিনি ব্যালটের মাধ্যমে নির্বাচিত হয়েছেন।

শনিবার (২৫ জুলাই) সন্ধ্যায় যশোর শহরের চৌরাস্তা মোড়ে আয়োজিত এক গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

বক্তব্যে এস এম জিলানী বলেন,“শেখ হাসিনা ফ্যাসিবাদের প্রতীক—এটাই বাস্তবতা। তার দেশত্যাগের মধ্য দিয়েই সেই অধ্যায়ের সমাপ্তি হয়েছে। তবে টুঙ্গিপাড়ায় তিনি যতবার নির্বাচন করেছেন, প্রতিবারই ব্যালটে সিল মেরে নির্বাচিত হয়েছেন। এবারই প্রথম টুঙ্গিপাড়া-কোটালীপাড়ার মানুষ নির্বিঘ্নে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দিয়েছেন। তারা জাতীয়তাবাদী আদর্শে আস্থা রেখে তারেক রহমানের প্রতি সমর্থন প্রকাশ করেছেন। বিএনপি কখনোই ভোট ডাকাতির রাজনীতিতে বিশ্বাস করে না।”

সামাজিক যোগাযোগমাধ্যমে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনার প্রসঙ্গ টেনে তিনি বলেন,“শুনছি, তিনি ডিসেম্বরে দেশে ফিরবেন। আমরা চাই তিনি দেশে ফিরুন। জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল তাকে ‘বরণ’করতে প্রস্তুত। শুধু অনুরোধ থাকবে—কোন পথ দিয়ে ফিরবেন,আগে জানিয়ে আসবেন। ৫ আগস্ট তাকে বরণ করার সুযোগ হয়নি। এবার যে পথ দিয়েই আসবেন,সেই পথেই তাকে বরণ করা হবে। যদি সত্যিই সাহস থাকে,তাহলে দেশে ফিরে আসুন। তিনি বলেছিলেন,‘মুজিবের মেয়ে পালায় না,শেখের বেটি পালায় না। কিন্তু বাস্তবে তিনি দেশ ছেড়েছেন। পালিয়ে যাননি শুধু দেশনেত্রী খালেদা জিয়া।”

জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোস্তফা আমীর ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে আরও বক্তব্য দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত, জেলা বিএনপির সভাপতি সাবেরুল হক সাবু,সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকন এবং জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব রাজেদুর রহমান সাগরসহ অন্যান্য নেতৃবৃন্দ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD