শনিবার, ০৩ অক্টোবর ২০২৬, ০৫:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ইসলামপুরে যুবদল নেতাকে ‘ফাঁসানোর’ প্রতিবাদে চরপুটিমারী: মানববন্ধন ও বিক্ষোভ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক সম্প্রীতির বান্দরবান ফুটবল টুর্নামেন্ট-২০২৬ কৃষকদের সমস্যা সমাধানে পবিপ্রবিতে “ওয়ানস্টপ সার্ভিস” চালু করা হবে–পবিপ্রবি ভিসি প্রফেসর হেমায়েত জাহান রাজাপুরে নারীদের দক্ষতা উন্নয়নে ব্র্যাকের পেশাদার ড্রাইভিং প্রশিক্ষণ শুরু বায়না ও টাকা নিয়ে জমি রেজিস্ট্রি না করে পালানোর অভিযোগ বাগেরহাট কারাগারে খাবার গলায় আটকে হাজতির মৃত্যু আমার নির্বাচনী এলাকায় কোনো উন্নয়ন কাজ অবশিষ্ট থাকবে না: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী শরীফুল আলম, এমপি পাহাড়ের শিক্ষায় ই-লার্নিং, আর কোনো বৈষম্য থাকবে না: প্রতিমন্ত্রী ব্যারিস্টার হেলাল কুড়িগ্রাম সদরে নিজ শোয়ার ঘরে কলেজ ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার

কুলিয়ারচরে জামায়াতের গণসংযোগ: সাংবাদিক ও ব্যবসায়ীদের সাথে মতবিনিময়, প্রার্থী ঘোষণা

নিলুফা আক্তার, কুলিয়ারচর প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬
  • ৬০ সময় দেখুন
৬৭

সারা দেশের ন্যায় মাসব্যাপী (১-৩০ সেপ্টেম্বর) জামায়াতের গণসংযোগ কর্মসূচির অংশ হিসেবে কিশোরগঞ্জের কুলিয়ারচরে সাংবাদিক ও ব্যবসায়ীদের সাথে পৃথক দুটি মতবিনিময় সভা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে ও দুপুরে কুলিয়ারচর উপজেলা শাখা ও সালুয়া ইউনিয়ন শাখা জামায়াতের উদ্যোগে এদুটি সভা অনুষ্ঠিত হয়।

বুধবার বেলা ১১টার দিকে উপজেলার বাজরা বাসস্ট্যান্ডের আসাদ সুপার মার্কেটের নীচ তলায় স্থানীয় সাংবাদিকদের সাথে প্রথম মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। কুলিয়ারচর উপজেলা জামায়াতের আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমানের সভাপতিত্বে এবং নায়েবে আমির মাওলানা মো. মাহবুবুর রহমান আবেদীর সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কিশোরগঞ্জ জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী।

সভায় উপস্থিত ছিলেন, উপজেলা জামায়াতের সহ-সেক্রেটারী মাহফুজুর রহমান, বায়তুল মাল সম্পাদক মাওলানা মেহেদী হাসান, কুলিয়ারচর পৌর শাখার সভাপতি হারুনউর রশীদ, রামদী ইউনিয়ন শাখার সভাপতি মো. মাহতাব উদ্দিন, উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. ইকবাল হোসেন, ছয়সূতী ইউনিয়ন শাখার সভাপতি মো. কামরুল ইসলাম সজিব, গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. মিজানুর রহমান মিজান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মুহাম্মদ নূরুল আলম এবং সৌদি প্রবাসী রুকন মোস্তফা কামাল সিরাজীসহ বিভিন্ন স্তরের নেতাকর্মীবৃন্দ।

এরপর দুপুরে উপজেলার ডুমরাকান্দা বাজারের জনতা ক্লাবে সালুয়া ইউনিয়ন জামায়াতের আয়োজনে স্থানীয় ব্যবসায়ীদের নিয়ে দ্বিতীয় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সালুয়া ইউনিয়ন শাখার সভাপতি ও উপজেলা সহ-সেক্রেটারী মাহফুজুর রহমানের সভাপতিত্বে এতেও প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আমির অধ্যাপক মো. রমজান আলী। সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা আমির মাওলানা মুহাম্মদ রফিকুর রহমান ও নায়েবে আমির মাওলানা মো. মাহবুবুর রহমান আবেদী।

অনুষ্ঠানে জেলা জামায়াতের আমির অধ্যাপক মো. রমজান আলী আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে কুলিয়ারচর উপজেলা থেকে চেয়ারম্যান পদে উপজেলা নায়েবে আমির মাওলানা মো. মাহবুবুর রহমান আবেদী এবং ভাইস চেয়ারম্যান পদে উপজেলা সেক্রেটারি মাওলানা মশিউর রহমান মহসিনের নাম ঘোষণা করেন।

এছাড়া উপজেলার ৬টি ইউনিয়নের মধ্যে ৪টি ইউনিয়নে জামায়াত সমর্থিত চেয়ারম্যান প্রার্থীদের নাম ঘোষণা করা হয়। ঘোষিত প্রার্থীরা হলেন-গোবরিয়া আব্দুল্লাহপুর ইউনিয়ন শাখার সেক্রেটারি মো. মিজানুর রহমান মিজান, উছমানপুর ইউনিয়ন শাখার সভাপতি মো. ইকবাল হোসেন, ছয়সূতী ইউনিয়ন শাখার সাংগঠনিক সম্পাদক খাইরুদ্দিন ইসলাম তুহিন ও সালুয়া ইউনিয়নে সৌদি প্রবাসী রুকন মোস্তফা কামাল সিরাজী। দলীয় চূড়ান্ত সিদ্ধান্ত না আসায় রামদী ও ফরিদপুর ইউনিয়নের প্রার্থীর নাম পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানানো হয়।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD