বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ০৪:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
মেসির জয় ও ভালোবাসার আলিঙ্গন স্ত্রীকে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ভারতীয় ইস্কফ সিরাপ আটক।। মাদারগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,স্বপন আটক কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা ষড়যন্ত্রের বেড়াজালে টুঙ্গিপাড়ার নিজাম শেখ পরিবার, মামলাকে ঘিরে উঠছে প্রশ্ন? কুমিল্লা ব্রাহ্মণপাড়ায় ধারাবাহিক চুরির ঘটনায় পুলিশের জালে ৪ আসামি আর্জেন্টিনা-ইংল্যান্ড, সেমিফাইনাল ম্যাচ আজ মাদারীপুরে প্রধানমন্ত্রীর গাড়িবহরে ইট নিক্ষেপের প্রমাণ মেলেনি, তদন্তে উঠে এলো ভিন্ন তথ্য: পুলিশ সুপার আর্জেন্টিনার অনুরোধ মেনে নিল ফিফা বাংলাদেশের ভেতরে ভারত পরিচালিত উন্নয়ন প্রকল্প নিয়ে অবস্থান স্পষ্ট করল নয়াদিল্লি

জামালপুরে তরুণ উদ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ

প্রতিবেদকের নাম
  • Update Time : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬
  • ৫৬ সময় দেখুন

জামালপুরে তরুণ উদ্যোক্তাদের ব্যবসা ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ

মোঃ খোরশেদ আলম, নিজস্ব প্রতিবেদক

রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) কর্তৃক ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণের মাধ্যমে “ তরুণ উদ্যোক্তাদের সাবলম্বী করণ” ১৬ দিন ব্যপী প্রশিক্ষণ। বিশ্ব ব্যাংক ও পল্লী কর্ম -সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) এর আর্থিক সহায়তায় রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) রিকভারি এন্ড এডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ) প্রকল্পের মাধ্যমে এলাকার ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য ১৬ দিন ব্যপী “ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ ও স্বল্প লাভে ঋণ সুবিধা প্রদান করে তরুণ উদ্যোক্তাদের সাবলম্বী করে যাচ্ছে।

এরই ধারাবাহিকতায় জামালপুর জেলার জামালপুর সদর উপজেলার রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) এর নান্দিনা শাখা অফিসে ২৫ জন তরুণ উদ্যোক্তাদের ১ হতে ২৭ এপ্রিল-২০২৬ পর্যন্ত ১৬ দিন ব্যপী প্রতিদিন ৬ ঘন্টা করে মোট ৯৬ ঘন্টা) “ব্যবসায় ব্যবস্থাপনা ও উদ্যোগ উন্নয়ন প্রশিক্ষণ” গ্রহণ করছে। ৯৬ ঘন্টা প্রশিক্ষণের বিষয় গুলো হলো সাধারণ ব্যবসায় ব্যবস্থাপনা ২০ ঘন্টা, জীবন দক্ষতা উন্নয়ন ৪০ ঘন্টা, ঝুঁকি ব্যবস্থাপনা ও ব্যবসায় ধারাবাহিকতা ১২ ঘন্টা, এবং টেকনিক্যাল ট্রেনিং ২৪ ঘন্টা।

প্রতিদিনের ৬ ঘন্টা প্রশিক্ষণে প্রতি জন প্রশিক্ষণার্থী কে নাস্তা ও লাঞ্চ প্রদান করা হয়। প্রশিক্ষণ শেষে প্রতি জন প্রশিক্ষণার্থীকে তাদের নিজ মোবাইলে বিকাশ পেমেন্টের মাধ্যমে ৫ হাজার টাকা করে যাতায়াত ভাতা প্রদান করা হয়। প্রশিক্ষণ ক্লাশ গুলো রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) এর প্রশিক্ষণ সেল ও সরকারী প্রানী সম্পদ অধিদপ্তর, মৎস্য অধিদপ্তর, সমাজসেবা অধিদপ্তর, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, যুব উন্নয়ন অধিদপ্তর সহ অন্যান্য দক্ষ প্রশিক্ষকদের মাধ্যমে মাধ্যমে এ প্রশিক্ষণ কার্যক্রম সম্পাদন করে আসছে।

উল্লেখ্য যে রুরাল ডেভেলপমেন্ট সংস্থা (আরডিএস) রিকভারি এন্ড এডভান্সমেন্ট অফ ইনফরমাল সেক্টর এমপ্লয়মেন্ট (রেইজ ) প্রকল্পের মাধ্যমে শেরপুর, জামালপুর, ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলার ২৬ টি শাখা অফিসের অধীনে অক্টোবর ২০২৩ থেকে এ যাবত প্রতি ব্যাচে ২০ জন করে ৭৪ টি ব্যচে মোট ১৪৯১ জন কে এ প্রশিক্ষণ প্রদান করিয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD