শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৩:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
রামগড়ে কৃষক কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন রামগড় সদর ইউনিয়নে দূর্যোগে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরন জুলাই শহীদ দিবস” উপলক্ষ্যে শ্রদ্ধাঞ্জলি নিবেদন খানসামায় জুলাই শহীদ দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত জুলাই শহীদ দিবস আজ কুমিল্লা দাউদকান্দি থানা পুলিশের পৃথক অভিযানে ১১০ কেজি গাঁজা উদ্ধার, মাদক কারবারিসহ গ্রেপ্তার-৫ মেসির জয় ও ভালোবাসার আলিঙ্গন স্ত্রীকে ফুলবাড়ী ২৯ ব্যাটালিয়নের বিজিবি কর্তৃক মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট এবং ভারতীয় ইস্কফ সিরাপ আটক।। মাদারগঞ্জে ৭ বছরের শিশুকে ধর্ষণের অভিযোগ,স্বপন আটক কুমিল্লায় শিশু নির্যাতন মামলায় বিল্লালের মৃত্যুদণ্ড, ১ লাখ টাকা জরিমানা

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগের ফলাফল ৬ মাসের জন্য স্থগিত ।

প্রতিবেদকের নাম
  • Update Time : বৃহস্পতিবার, ১০ জুলাই, ২০২৫
  • ২৮৫ সময় দেখুন

চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগের ফলাফল ৬ মাসের জন্য স্থগিত আগামী ৪ সপ্তাহের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ

চুয়াডাঙ্গা প্রতিনিধি :

পরীক্ষায় অনিয়মের অভিযোগে চুয়াডাঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগের ফলাফল ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। গত পরশু ৮ জুলাই হাইকোর্ট ডিভিশনের বিচারক এ স্থগিতাদেশ দেন। একই সঙ্গে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে পরীক্ষায় অনিয়মের বিষয়ে তদন্ত করে আগামী ৪ সপ্তাহের মধ্যে প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেয়া হয়েছে। বিচারপপতি কাজী জিনাত হক ও বিচারপতি আইনুন নাহার সিদ্দিকার হাইকোর্ট বেঞ্চ বুধবার এই আদেশ দেন।

জানা গেছে, গত ২০ জুন অনুষ্ঠিত ৩৯ টি পদে চুয়াডঙ্গায় স্বাস্থ্য সহকারী নিয়োগের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর ২২ জুন ফলাফল ঘোষণা করা হয়। এ পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে বিভিন্ন পত্র পত্রিকায় সংবাদ প্রকাশিত হয়। তাতে উঠে আসে, লিখিত পরীক্ষায় প্রশ্ন ফাঁস, শেষ মুহূর্তে পরীক্ষার সিট প্ল্যান বদল, অনুপস্থিতদের উত্তীর্ণ করা ও মৌখিক পরীক্ষার সকালে লিখিত ফলাফল পরিবর্তনসহ নানা অভিযোগ। সংবাদ প্রকাশিত হলে হাইকোর্টে রিট করেন চুয়াডাঙ্গা সদর উপজেলার তেঘরিয়া কলাগাছি গ্রামের রবিউল ইসলামের ছেলে শাকিল আহমেদ। শাকিল আহমেদের পক্ষে রিট প্রক্রিয়ায় অংশ নেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাড. সানোয়ার রহমান। পরে দুদফা শুনানি শেষে গত পরশু মঙ্গলবার ৮ জুলাই হাইকোর্ট ডিভিশনের বিচারক কাজী জিনাত হক ও বিচারক আইনুন নাহার সিদ্দিকার দ্বৈত বেঞ্চে পরীক্ষার ফলাফল ৬ মাসের জন্য স্থগিতের আদেশ দেয়া হয়। একই সাথে স্বাস্থ্য সচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালককে এ ঘটনার তদন্ত করে চার সপ্তাহের মধ্যে রিপোর্ট দেয়ার নির্দেশ প্রদান করা হয়। এদিকে অনিয়ম দুর্নীতির অভিযোগে চুয়াডাঙ্গার সিভিল সার্জন ডা. হাদী জিয়া উদ্দিনের বিরুদ্ধে বিভাগীয় তদন্ত চলছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD