বৃহস্পতিবার, ০৫ নভেম্বর ২০২৬, ০১:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শরণখোলায় নতুন কুঁড়ি স্পোর্টস ২০২৬-২৭ উপলক্ষ্যে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত মুন্সীগঞ্জ ও নীলফামারীতে নতুন পুলিশ সুপার পদায়ন লাখাইয়ে এসেড বীজের ফলন সম্ভাবনা মূল্যায়নে ঢাকা থেকে আগত ধান গবেষক দল টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ পরিচয়ধারী সাংবাদিকপুত্র গ্রেপ্তার জামালপুরে জমকালো আয়োজনে দৈনিক ‘অগ্রযাত্রা প্রতিদিন’-এর প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ের ছেলে নাসিরনগরে খুন: প্রধান আসামিকে নিয়ে ঘটনাস্থলে পিবিআই, বাবা চান ফাঁসি জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ গুণী শিক্ষক নির্বাচিত সজিবুল হাসানকে সংবর্ধনা জামালপুরে ২ কেজি গাঁজাসহ আটক -১ সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা লামায় ১০ হাজার মানুষের ভরসা এখন একটি সেতু

টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ পরিচয়ধারী সাংবাদিকপুত্র গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : বুধবার, ৪ নভেম্বর, ২০২৬
  • ৫০ সময় দেখুন
৬৮

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ তামিম শেখ নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে শেখ লুৎফর রহমান (পাটগাতী) সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তামিম শেখ সাংবাদিক পরিচয়ধারী মাহাবুব হোসেন মুরাদের ছেলে। তিনি টুঙ্গিপাড়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক (এইচএসসি) শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, “আসামি থানা হাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।”

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD