বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:৩৭ পূর্বাহ্ন
শিরোনাম :
হুথিদের হামলা বন্ধে ১০০ কোটি ডলারের প্রস্তাব সৌদির থানচিতে নারী ফুটবলারদের সংবর্ধনা দিল ৩৮ বিজিবি পাহাড়ের প্রতিভাবান খেলোয়াড়দের জাতীয় পর্যায়ে সাফল্যের আশাবাদ পার্বত্যমন্ত্রীর পেঁপে চাষ করে স্বাবলম্বী, সরিষাবাড়ীর দুই যুবক থানচি নারী ফুটবল দলের সংবর্ধনা, প্রধান অতিথি মন্ত্রী সাচিং প্রু জেরী এমপি কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক-২ পাহাড়ে স্বাবলম্বিতার নতুন স্বপ্ন, দীঘিনালায় ৭ অসহায় পরিবারকে ছাগল দিল সেনাবাহিনী টুঙ্গিপাড়ায় যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীতে যুব সমাবেশ নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ, সবার আগে বাংলাদেশ এই প্রতিপাদকে সামনে রেখে জামালপুরে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত হয়েছে সরিষাবাড়ীতে গ্রাম পুলিশ সদস্যদের ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কুলিয়ারচরে ব্যতিক্রমী উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

কুমিল্লায় প্রাইভেটকার থেকে ২৪ কেজি গাঁজাসহ আটক-২

এ.কে পলাশ কুমিল্লা প্রতিনিধি।।
  • Update Time : বুধবার, ২৮ অক্টোবর, ২০২৬
  • ২৩ সময় দেখুন
২৯

কুমিল্লায় প্রাইভেটকার তল্লাশি করে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দসহ দুজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বুধবার (২৮ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে কুমিল্লা ব্যাটালিয়ন (১০ বিজিবি) এ তথ্য জানায়।
বিজিবি জানায়, শিবেরবাজার বিওপির একটি টহলদল মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে। এ সময় সীমান্ত থেকে আনুমানিক দুই কিলোমিটার বাংলাদেশের অভ্যন্তরে শিবেরবাজার এলাকায় একটি প্রাইভেট কার তল্লাশি করা হয়। গাড়ি থেকে ২৪ কেজি গাঁজা ও তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়। জব্দ করা মালামালের আনুমানিক মূল্য নির্ধারণ করা হয়েছে ২১ লাখ ১ হাজার ৯৮৯ টাকা। এ সময় গাড়িতে থাকা দুই ব্যক্তিকে আটক করা হয়। পরে আটক করা দুই ব্যক্তিকে এবং জব্দ করা মাদকদ্রব্য চৌদ্দগ্রাম থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানানো হয়েছে।
বিজিবি আরও জানায়, সীমান্ত এলাকায় মাদক চোরাচালান ও আন্তসীমান্ত অপরাধ দমনে বিজিবির এই অভিযান অব্যাহত থাকবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD