জামালপুরের সরিষাবাড়ীতে ইউনিয়ন পরিষদের গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের জন্য ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৭ অক্টোবর) উপজেলা প্রশাসনের সহযোগিতায় জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউট (এনআইএলজি), ঢাকার উদ্যোগে এ প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের মহাপরিচালক (সচিব)।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট, জামালপুরের প্রতিনিধি হিসেবে জনাব মোহাম্মদ ইউসুফ আলী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব সুমি আক্তার, উপপরিচালক, স্থানীয় সরকার, জামালপুর। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সরিষাবাড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরোজা আফসানা।
স্থানীয় সরকার ব্যবস্থাকে আরও শক্তিশালী করা, গ্রাম পুলিশ সদস্যদের দক্ষতা বৃদ্ধি এবং জনসেবামূলক কার্যক্রমে তাঁদের ভূমিকা আরও কার্যকর করার লক্ষ্যে এ প্রশিক্ষণ কোর্সের আয়োজন করা হয়েছে।
প্রশিক্ষণের মাধ্যমে গ্রাম পুলিশ সদস্যরা তাঁদের দায়িত্ব ও কর্তব্য সম্পর্কে আরও বাস্তবভিত্তিক জ্ঞান অর্জন করতে পারবেন বলে আশা করা হচ্ছে।


Leave a Reply