বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০২:৩৪ অপরাহ্ন
শিরোনাম :
সরিষাবাড়ীতে গ্রাম পুলিশ সদস্যদের ১১৮তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন কুলিয়ারচরে ব্যতিক্রমী উদ্যোগে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত পবিপ্রবির পরিবহন সংকট নিরসনের লক্ষ্যে বিআরটিসির সাথে চুক্তি স্বাক্ষর বোদায় সিজারিয়ান অপারেশনের পর প্রসূতির মৃত্যু, ক্লিনিকের বিরুদ্ধে তদন্ত ও বিচারের দাবি সুন্দরবনে সাপের কামড়ে এক জেলে হাসপাতালে ভর্তি কুমিল্লায় বিদেশি পিস্তল ও ম্যাগাজিন উদ্ধার রামগড়ে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড, ১০০ টাকা জরিমানা আলোকসজ্জা, প্রদীপ প্রজ্বালন ও ফানুসে উৎসবমুখর বান্দরবান তিন মন্ত্রীর আলোয় রাজার মাঠে ওয়াগ্যোয়াই পোয়ে — ইতিহাস গড়লো বান্দরবান

পবিপ্রবির পরিবহন সংকট নিরসনের লক্ষ্যে বিআরটিসির সাথে চুক্তি স্বাক্ষর

ড.রাহাত মাহমুদ পরিচালক জনসংযোগ ও প্রকাশনা বিভাগ (পবিপ্রবি)
  • Update Time : মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬
  • ১০ সময় দেখুন
১৬

পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) পরিবহন সংকট নিরসনে আগামী ১ নভেম্বর থেকে দুটি বিআরটিসি ডাবল ডেকার বাস চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। বাস দুটি বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবস্থায় যুক্ত হয়ে নিয়মিত চলাচল করবে বলে জানা গেছে।

এ উদ্যোগের অংশ হিসেবে সোমবার ২৬ অক্টোবর বিআরটিসির সাথে পবিপ্রবির একটি চুক্তি স্বাক্ষরিত হয়।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে পবিপ্রবির পক্ষে স্বাক্ষর করেন রেজিস্ট্ার প্রফেসর মোহাম্মদ জামাল হোসেন ও বিআরটিসির পক্ষে বরিশাল ডিপোর ম্যানেজার মো: জুলফিকার আলী।

এ সময় পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হেমায়েত জাহান, প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ. বি. এম. সাইফুল ইসলাম, ট্রেজারার প্রফেসর ড. মোহাম্মদ আতিকুর রহমান, পরিবহন পরিচালক মো: আব্দুর রহিম, জনসংযোগ ও প্রকাশনা বিভাগের পরিচালক ড. রাহাত মাহমুদ, বিআরটিসির সহকারী পরিযান কর্মকর্তা মো: মশিউর রহমান ও হিসাব ইনচার্জ মো: ফারুক হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য গত ১৪ অক্টোবর বিআরটিসির বরিশাল ডিপো থেকে একটি ডাবল ডেকার বাস পরীক্ষামূলকভাবে বিশ্ববিদ্যালয়ে আনা হয়। মূলত বরিশাল-পবিপ্রবি রুটে বাস চলাচলের উপযোগিতা যাচাই করতেই এ পরীক্ষামূলক যাত্রা পরিচালনা করা হয়। তখনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়মিত চলাচলের জন্য বিআরটিসির দুটি বাস চালুর পরিকল্পনার কথা জানিয়েছিল।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এসএম হেমায়েত জাহানের নেতৃত্বে নেওয়া এ উদ্যোগকে ইতিবাচক হিসেবে দেখছেন শিক্ষার্থীরা। তাদের প্রত্যাশা, বিআরটিসির ডাবল ডেকার বাস চালু হলে দীর্ঘদিনের পরিবহন সংকট অনেকাংশে দূর হবে এবং শিক্ষার্থীদের যাতায়াতে স্বস্তি ফিরবে।

শিক্ষার্থীবান্ধব পরিবহন ব্যবস্থা নিশ্চিত করার পাশাপাশি আধুনিক ও শিক্ষার্থীকেন্দ্রিক বিশ্ববিদ্যালয় গড়ে তুলতে এ ধরনে উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD