গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ইয়াবাসহ তামিম শেখ নামে এক কলেজছাত্রকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা ৭টার দিকে উপজেলার গওহরডাঙ্গা চৌরঙ্গী মোড়ে শেখ লুৎফর রহমান (পাটগাতী) সেতুর টোল প্লাজা এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার তামিম শেখ সাংবাদিক পরিচয়ধারী মাহাবুব হোসেন মুরাদের ছেলে। তিনি টুঙ্গিপাড়া সরকারি কলেজের উচ্চমাধ্যমিক (এইচএসসি) শ্রেণির শিক্ষার্থী।

পুলিশ সূত্রে জানা গেছে, টুঙ্গিপাড়া থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) হাফিজুর রহমান অভিযান চালিয়ে তাকে ইয়াবাসহ গ্রেপ্তার করেন।

এ বিষয়ে টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আইয়ুব আলী বলেন, “আসামি থানা হাজতে রয়েছেন। তার বিরুদ্ধে মামলার প্রক্রিয়া চলছে।”