মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০০ অপরাহ্ন
শিরোনাম :
সাংবাদিক নির্যাতনের বিচার না হওয়ায় বাড়ছে হামলা, বাধাগ্রস্ত হচ্ছে মুক্ত সাংবাদিকতা লামায় ১০ হাজার মানুষের ভরসা এখন একটি সেতু দাউদকান্দিতে অ্যাম্বুলেন্সে ৬৭২ বোতল স্কাফ, আটক-২ বান্দরবানে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত সমাপ্ত হলো নৌবাহিনীর মা ইলিশ সংরক্ষণ অভিযান, জব্দ ৬১ কোটি টাকার অবৈধ জাল ও সরঞ্জাম ইউএনওসহ তিন কর্মকর্তার সঙ্গে টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় ৮ মামলার বাধা পেরিয়ে এবার ইলিয়টগঞ্জ উত্তর ইউপির চেয়ারম্যান হওয়ার প্রত্যাশায় দুলাল সরকার দেবীগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত কুমিল্লা জামায়াতের সাবেক আমিরসহ দুই নেতার সদস্যপদ বাতিল

টেকনাফে বোন হত্যা মামলার পলাতক প্রধান আসামি গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক।।
  • Update Time : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৩১ সময় দেখুন
৩৯

কক্সবাজারের টেকনাফে বহুল আলোচিত বোন হত্যা মামলার দীর্ঘদিনের পলাতক প্রধান আসামি মো. ইদ্রিস (৪০)-কে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১৫। তিনি ওই মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি এবং তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা ছিল।

শনিবার (৩১ অক্টোবর) সকাল আনুমানিক ১১টার দিকে টেকনাফের মিঠাপানিরছড়া এলাকার বারেক হাসান মাসুম মার্কেটের সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এসআরবি-১৫-এর সিপিসি-১, টেকনাফ ক্যাম্পের একটি আভিযানিক দল গোয়েন্দা নজরদারি ও গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

গ্রেপ্তার মো. ইদ্রিস টেকনাফ সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের হাবিরছড়া এলাকার হোসেন আহাম্মদের ছেলে। তিনি আপন ভাইয়ের হাতে বোন হত্যার ঘটনায় দায়ের করা বহুল আলোচিত মামলার এজাহারভুক্ত ১ নম্বর আসামি বলে জানিয়েছে এসআরবি।

দীর্ঘদিন ধরে পলাতক থাকা ইদ্রিসকে গ্রেপ্তারের পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য টেকনাফ মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

এসআরবি-১৫ জানিয়েছে, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং অপরাধীদের আইনের আওতায় আনতে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় ভবিষ্যতেও এ ধরনের অভিযান জোরদার করা হবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর

© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD