শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বাড়ছে দেশি কাজুর চাষ, মণ ৩৫০০ টাকায়, লাভে কৃষক রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা ধনবাড়ীতে দুই হাজার গ্রাহকের ৪০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির কর্মকর্তারা জামালপুর যৌনপল্লী নগরের অন্ধকারবেষ্টিত এক নির্মমতার উদাহরণ কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান আমতলীতে তরুণ উদ্যোক্তা গড়তে ২০০ আখের চারা বিতরণ করল সবুজ ছায়া যুব সংগঠন কুমিল্লায় বাসমতি চাল-ফুচকাসহ প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ ​কুমিল্লার বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সম্পন্ন: চ্যাম্পিয়ন ওমর কায়সান একাদশ ইসলামপুরে মাহমুদ হাসান কবির মঞ্জিলের তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন

পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ২৪ সময় দেখুন
৩৯

দুর্গম পাহাড়, কঠিন পথ, তবুও থামে না,
শান্তির জন্য সেনা জাগে, পাহাড় ঘুমায় না।
প্রধান এলেন, খোঁজ নিলেন, দিলেন সম্মান,
সেনার ত্যাগে অটুট থাকে, পার্বত্য প্রাণ।।

দুর্গম পার্বত্য অঞ্চলে সেনা ক্যাম্প পরিদর্শনের লক্ষ্যে সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, এসবিপি, ওএসপি, এসজিপি, পিএসসি আজ পার্বত্য চট্টগ্রামের খাগড়াছড়ি রিজিয়নে গমন করেন।

এ সময় তিনি খাগড়াছড়ি রিজিয়নের বাঘাইহাট জোনের সেনা ক্যাম্প পরিদর্শন করেন।

পরিদর্শনকালে সেনাবাহিনী প্রধান মোতায়েনরত সেনাসদস্যদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাদের দায়িত্ব পালন সংক্রান্ত বিভিন্ন বিষয়ে খোঁজখবর নেন।

এ সময় তিনি প্রতিকূল পরিবেশ ও সীমিত সুযোগ-সুবিধার মধ্যেও পার্বত্য অঞ্চলের শান্তি, স্থিতিশীলতা ও নিরাপত্তা বজায় রাখতে সেনাসদস্যদের নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের ভূয়সী প্রশংসা করেন। পাশাপাশি, তিনি সকলকে সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে অর্পিত কর্তব্য পালন অব্যাহত রাখার নির্দেশনা প্রদান করেন।

পরিদর্শন শেষে সেনাবাহিনী প্রধান বাঘাইহাট জোনে একটি বৃক্ষরোপণ করেন এবং পরিবেশ রক্ষায় সেনাবাহিনীর ভূমিকার কথা তুলে ধরেন।

সফরকালে সেনাবাহিনীর ইঞ্জিনিয়ার ইন চিফ; জেনারেল অফিসার কমান্ডিং, ২৪ পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার, চট্টগ্রাম এরিয়া; সেনাসদর ও সংশ্লিষ্ট এরিয়ার ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তাবৃন্দসহ বিভিন্ন পর্যায়ের সেনাসদস্যগণ উপস্থিত ছিলেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD