শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:১৪ অপরাহ্ন
শিরোনাম :
জামালপুর যৌনপল্লী নগরের অন্ধকারবেষ্টিত এক নির্মমতার উদাহরণ কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান আমতলীতে তরুণ উদ্যোক্তা গড়তে ২০০ আখের চারা বিতরণ করল সবুজ ছায়া যুব সংগঠন কুমিল্লায় বাসমতি চাল-ফুচকাসহ প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ ​কুমিল্লার বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সম্পন্ন: চ্যাম্পিয়ন ওমর কায়সান একাদশ ইসলামপুরে মাহমুদ হাসান কবির মঞ্জিলের তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন থানচিতে মাহা ওয়াগ্যোয়াই পোওয়ে উৎসব সম্পন্ন ধর্মীয় আচার-অনুষ্ঠান, রথ বিসর্জন, ফানুস ও সাংস্কৃতিক আয়োজনে মুখরিত ১১৫টি মারমা গ্রাম টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি গ্রেপ্তার আমতলীতে ৪০০ পিস ইয়াবাসহ চিহ্নিত মাদক কারবারি গ্রেপ্তার

ইসলামপুরে মাহমুদ হাসান কবির মঞ্জিলের তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন

আলমাস হোসেন আওয়াল, ইসলামপুর জামালপুর প্রতিনিধি
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৫৩ সময় দেখুন
৬৩

আলমাস হোসেন আওয়াল ইসলামপুর প্রতিনিধি: জামালপুর
জামালপুরের ইসলামপুর উপজেলা বিএনপির সহ-সভাপতি ও গাইবান্ধা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মরহুম মাহমুদ হাসান কবির মঞ্জিলের তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (৩০ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার গাইবান্ধা ইউনিয়নের নাপিতেরচর গ্রামে তাঁর নিজ বাড়িতে তৃতীয় জানাজার নামাজ অনুষ্ঠিত হয়। জানাজায় আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। পরে তাঁকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।

মরহুম মাহমুদ হাসান কবির মঞ্জিল গত ২৭ অক্টোবর রাত ১১টার দিকে জামালপুর এম এ রশিদ হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

তিনি জামালপুর-২ (ইসলামপুর) আসনের সংসদ সদস্য সুলতান মাহমুদ বাবুর ছোট ভাই। ব্যক্তিজীবনে তিনি এক কন্যাসন্তানের জনক। তাঁর মেয়ে কানাডাপ্রবাসী। মেয়ের দেশে ফেরার পর তৃতীয় বারের মতো জানাজা শেষে দাফন সম্পন্ন করা হয়।

তাঁর মৃত্যুতে পরিবার, আত্মীয়স্বজন, রাজনৈতিক সহকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের রুহের মাগফিরাত কামনা করে মহান আল্লাহ তায়ালার কাছে তাঁকে জান্নাতুল ফেরদৌস নসিব করার এবং শোকসন্তপ্ত পরিবারকে এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি দানের প্রার্থনা করেছেন স্বজন ও শুভাকাঙ্ক্ষীরা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD