শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১৫ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বাড়ছে দেশি কাজুর চাষ, মণ ৩৫০০ টাকায়, লাভে কৃষক রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা ধনবাড়ীতে দুই হাজার গ্রাহকের ৪০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির কর্মকর্তারা জামালপুর যৌনপল্লী নগরের অন্ধকারবেষ্টিত এক নির্মমতার উদাহরণ কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান আমতলীতে তরুণ উদ্যোক্তা গড়তে ২০০ আখের চারা বিতরণ করল সবুজ ছায়া যুব সংগঠন কুমিল্লায় বাসমতি চাল-ফুচকাসহ প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ ​কুমিল্লার বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সম্পন্ন: চ্যাম্পিয়ন ওমর কায়সান একাদশ ইসলামপুরে মাহমুদ হাসান কবির মঞ্জিলের তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন

আমতলীতে তরুণ উদ্যোক্তা গড়তে ২০০ আখের চারা বিতরণ করল সবুজ ছায়া যুব সংগঠন

মাইনুল ইসলাম রাজু, আমতলী (বরগুনা) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩০ সময় দেখুন
৪৪

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা, কৃষিভিত্তিক কর্মসংস্থান সৃষ্টি ও আত্মকর্মসংস্থানে উৎসাহিত করার লক্ষ্যে ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে সবুজ ছায়া যুব সংগঠন। এ উদ্যোগের অংশ হিসেবে তরুণ উদ্যোক্তা মো. ইয়ামিন আহম্মেদকে ২০০টি আখের চারা বিতরণ করেছে সংগঠনটি।

বৃহস্পতিবার (২৯ অক্টোবর) এ চারা বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়। তরুণদের কৃষিকাজে সম্পৃক্ত করা, উৎপাদনমুখী উদ্যোগ গ্রহণে উৎসাহিত করা এবং কৃষির মাধ্যমে স্বাবলম্বী হওয়ার সুযোগ সৃষ্টি করাই এ কর্মসূচির মূল লক্ষ্য।

চারা বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সবুজ ছায়া যুব সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজিদ ইসলাম রাব্বি, সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম ও পরিবেশবিষয়ক সম্পাদক মো. সাবের হোসেন।

এ সময় সংগঠনের প্রতিষ্ঠাতা সভাপতি সাজিদ ইসলাম রাব্বি বলেন, তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে হলে তাঁদের হাতে-কলমে কাজ করার সুযোগ তৈরি করতে হবে। কৃষি খাতে তরুণদের অংশগ্রহণ বাড়ানো এবং আত্মকর্মসংস্থানের পথ সুগম করতে সবুজ ছায়া যুব সংগঠন কাজ করে যাচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার চেষ্টা করবে সংগঠনটি।

উদ্যোক্তা মো. ইয়ামিন আহম্মেদ এ উদ্যোগের জন্য সবুজ ছায়া যুব সংগঠনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি আখের চারা পরিচর্যা ও যথাযথ চাষাবাদের মাধ্যমে একটি সফল কৃষিভিত্তিক উদ্যোগ গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।

সংগঠনের সাধারণ সম্পাদক মো. রেজাউল করিম বলেন, তরুণদের মধ্যে উদ্যোক্তা হওয়ার মানসিকতা তৈরি করা এবং তাঁদের উৎপাদনমুখী কাজে সম্পৃক্ত করা সময়ের গুরুত্বপূর্ণ দাবি। তরুণদের পাশে দাঁড়িয়ে তাঁদের সম্ভাবনাকে কাজে লাগাতে সবুজ ছায়া যুব সংগঠন কাজ করে যাচ্ছে।

সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, সংগঠনটির এ উদ্যোগ তরুণদের কৃষিকাজে আগ্রহী করে তোলার পাশাপাশি স্থানীয় পর্যায়ে নতুন উদ্যোক্তা সৃষ্টি, আত্মকর্মসংস্থান বৃদ্ধি এবং কৃষিভিত্তিক অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণে ইতিবাচক ভূমিকা রাখবে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD