শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
শিরোনাম :
বান্দরবানে বাড়ছে দেশি কাজুর চাষ, মণ ৩৫০০ টাকায়, লাভে কৃষক রাজাপুর ও কাঠালিয়ায় এইচএসসির “ফলা-ফল” বিপর্যয়ে ক্ষুব্ধ এমপি জামাল, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে সতর্কবার্তা ধনবাড়ীতে দুই হাজার গ্রাহকের ৪০ কোটি টাকা নিয়ে উধাও সমিতির কর্মকর্তারা জামালপুর যৌনপল্লী নগরের অন্ধকারবেষ্টিত এক নির্মমতার উদাহরণ কুমিল্লা বোর্ডে এইচএসসিতে পাসের হার ৪৮.০৪ শতাংশ, জিপিএ-৫ পেয়েছে ১,৩১৩ জন, ফলাফলে এগিয়ে মেয়েরা পার্বত্য চট্টগ্রামে সেনা ক্যাম্প পরিদর্শন করলেন সেনাবাহিনী প্রধান আমতলীতে তরুণ উদ্যোক্তা গড়তে ২০০ আখের চারা বিতরণ করল সবুজ ছায়া যুব সংগঠন কুমিল্লায় বাসমতি চাল-ফুচকাসহ প্রায় কোটি টাকার চোরাই পণ্য জব্দ ​কুমিল্লার বাঙ্গরায় ‘ডাবল টিভি কাপ মিনিবার ফুটবল টুর্নামেন্ট ২০২৬’ সম্পন্ন: চ্যাম্পিয়ন ওমর কায়সান একাদশ ইসলামপুরে মাহমুদ হাসান কবির মঞ্জিলের তৃতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন

টুঙ্গিপাড়ায় চুরির অভিযোগে ছাত্রদল সভাপতি গ্রেপ্তার

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি:
  • Update Time : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬
  • ৩৬ সময় দেখুন
৪৩

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ড. ইমদাদুল হক মেমোরিয়াল ডিগ্রি কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল, তিনটি ফ্যান ও নতুন ভবন নির্মাণের জন্য আনা ২০০ কেজি রড চুরির অভিযোগে কলেজ শাখা ছাত্রদলের সভাপতি সাহেদ তালুকদারকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। এ ঘটনায় কলেজের অধ্যক্ষ মো. হাবিবুর রহমান থানায় লিখিত অভিযোগ করেছেন।

অভিযোগ সূত্রে জানা যায়, গত ২৭ অক্টোবর সকাল ১০টার দিকে কলেজে যান অধ্যক্ষ হাবিবুর রহমান। কাজ শেষে দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি বাড়ি ফিরে যান। পরে দুপুর আড়াইটার দিকে এক শিক্ষক ফোন করে জানান, কলেজের পরিত্যক্ত ভবন থেকে জানালা, বারান্দার গ্রিল ও তিনটি ফ্যান নিয়ে যাওয়া হয়েছে। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ৪০ হাজার টাকা।

অভিযোগে আরও বলা হয়, কলেজের কর্মচারী রিথুন তালুকদার ও নির্মাণশ্রমিকেরা বাধা দিলে অভিযুক্তরা তাঁদের অকথ্য ভাষায় গালিগালাজ ও হুমকি দেন। খবর পেয়ে অধ্যক্ষ কলেজে গিয়ে ঘটনার সত্যতা দেখতে পান বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে। পরে কলেজের সভাপতি ও অন্য সদস্যদের সঙ্গে আলোচনা করে তাঁদের পরামর্শে থানায় লিখিত অভিযোগ দেন তিনি।

এ বিষয় টুঙ্গিপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: আইয়ূব আলী বলেন, “এ ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। অভিযোগের ভিত্তিতে বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাতে অভিযুক্তকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।”

এদিকে, কলেজের নতুন ভবন নির্মাণের ঠিকাদারি প্রতিষ্ঠান সৌরভ ট্রেডার্সের কাছে চাঁদা দাবি এবং চাঁদা দিতে অস্বীকৃতি জানালে নির্মাণশ্রমিকদের ভয়ভীতি দেখানোর অভিযোগও উঠেছে সাহেদ তালুকদারের বিরুদ্ধে। কলেজটিকে নিজের পারিবারিক সম্পত্তি দাবি করে তিনি হুমকি দিয়েছেন বলেও অভিযোগ রয়েছে।

এ ছাড়া এলাকার বিভিন্ন বাড়িতে চুরি, সড়কের রোড সাইন থেকে লোহার পাইপ খুলে নেওয়া এবং মাদক-সংশ্লিষ্ট কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ করেছেন কয়েকজন স্থানীয় বাসিন্দা। তাঁদের দাবি, সড়কের রোড সাইনের লোহার পাইপ খুলে নেওয়ার সময় স্থানীয়দের নজরে পড়লে সেগুলো ফেলে পালিয়ে যান অভিযুক্ত ব্যক্তি। এ ছাড়া এক নারীর সঙ্গে মাদক সেবনের অভিযোগসংবলিত একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছিল বলেও দাবি করেছেন স্থানীয়দের কেউ কেউ।

তবে এসব অভিযোগের বিষয়ে অভিযুক্ত সাহেদ তালুকদার ও তার পরিবার থেকে বক্তব্য জানা যায়নি।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD