জয়পুরহাট বিজিবি-২০ এবং পত্নীতলা ব্যাটেলিয়ান ১৪ এর যৌথ অভিযানে ২ কোটি ৭৯ লক্ষ ২৬ হাজার ১৪৩ টাকার বিদেশী কয়েন সহ হাতে নাতে ও দুই পাচারকারী কে আটক করেছে বিজিবি।
বিজিবির নিজস্ব গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৩ অক্টোবর মঙ্গলবার রাত্রি ৯:৩০মিনিটে জয়পুরহাট ব্যাটালিয়ন (২০ বিজিবি) এর অধিনায়ক ও উপ-অধিনায়ক এর নেতৃত্বে একটি টহলদল এবং পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এর সার্বিক সহযোগিতায় যৌথভাবে নওগাঁ জেলার পত্নীতলা উপজেলার মাদাইনগর এলাকা ও ধামুরহাট উপজেলার ধামুইরহাট বাজারে এক অভিযান পরিচালনা করে ২কোটি ৭৯ লক্ষ ২৬ হাজার ১৪৩ টাকার সমপরিমাণ বিদেশি কয়েন ও পাচারকারী মোঃ রশিদ মিয়া (৫২)পিতা-মৃত মোয়াজ্জেম হোসেন গ্রাম মাদাই নগর পত্নীতলা, এবং মোঃ রুবেল মিয়া (৫০)পিতা মৃত :তমিজ উদ্দিন, ধামুরহাট বাজার, উভয়ের জেলা নওগাঁ কে হাতে নাতে আটক করেন।
আটকৃত ২জনকে পত্নীতলা থানায় আটকৃত ১৮৭২পিচ কয়েন সহ সোর্পদ করেন।


Leave a Reply