মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কন্যাশিশু দিবস উপলক্ষে লাখাইয়ে বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হবিগঞ্জের লাখাইয়ে পাগল শিয়ালের কামড়ে আহত ৪০, এলাকায় চরম আতঙ্ক ক্রেতা শূন্য হয়ে পড়ছে ঐতিহ্যবাহী দক্ষিণ পাইকসা বটতলা বাজার খানসামায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে র‍্যালি, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ ফুলবাড়ী ব্যাটালিয়ন (২৯ বিজিবি) কর্তৃক মালিকবিহীন বাংলাদেশী যৌন উত্তেজক সিরাপ আটক টুঙ্গিপাড়া সরকারি কলেজে নবীনবরণ, শিক্ষার্থীদের দেশ গঠনে ভূমিকা রাখার আহ্বান-এস এম জিলানী ফ্যামিলি কার্ড কার্যক্রমের দেশব্যাপী তথ্য সংগ্রহ বিষয়ে অবহতিকরন সভা অনুষ্ঠিত কুলিয়ারচরে ফ্যামিলি কার্ড কার্যক্রমের তথ্য সংগ্রহ বিষয়ক অবহিতকরণ প্রেস কনফারেন্স অনুষ্ঠিত দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৯ ইসলামপুরে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ, প্রথম ধাপে ৩ ইউনিয়ন

দাউদকান্দিতে পৃথক অভিযানে গ্রেপ্তার-৯

সুজন চন্দ্র দাস দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি।।
  • Update Time : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ২২ সময় দেখুন
২৪

কুমিল্লার দাউদকান্দিতে পৃথক অভিযান চালিয়ে নিয়মিত মামলার দুই আসামি, গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত একজন, পুলিশ আইনের ৩৪ ধারায় একজন এবং মোবাইল কোর্টের পাঁচ আসামিসহ মোট ৯ জনকে গ্রেপ্তার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ।

সোমবার (১২ অক্টোবর) দাউদকান্দি মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলামের নেতৃত্বে ও দিকনির্দেশনায় থানা এলাকার বিভিন্ন স্থানে এসব অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, নিয়মিত মামলায় গ্রেপ্তার দুজন হলো রাব্বি ওরফে রাতুল মিয়া (১৪) ও ইয়ামিন ওরফে প্রারান্ত মিয়া (১৬)। এ ছাড়া গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি রাসেল (২২) এবং পুলিশ আইনের ৩৪ ধারায় আব্দুল হাকিমকে (৪০) গ্রেপ্তার করা হয়েছে।
অন্যদিকে, মোবাইল কোর্টের মামলায় মাঈন উদ্দিন (৪৩), ইকরাম হোসেন (৩০), ইসমাইল (২০), মাসুদ আলম (৩০) ও ইমনকে (১৯) গ্রেপ্তার করা হয়। তাঁদের মধ্যে কয়েকজনের বাড়ি চান্দিনা উপজেলায় এবং অন্যদের বাড়ি দাউদকান্দি উপজেলায়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাজেদুল ইসলাম জানান, গ্রেপ্তার ব্যক্তিদের পৃথক মামলায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD