সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৪:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
কক্সবাজারে তাজমিনের কথিত প্রেমিক রাজু আটক ইউনিয়ন আনসার কমান্ডারের তথ্যে নাইক্ষ্যংছড়িতে পাচারকালে ২ হাজার পিস ইয়াবা উদ্ধার বাঘায় প্রতিবন্ধীকে ধর্ষণ মামলার পলাতক আসামি গ্রেপ্তার আমতলীতে সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান বড়ইয়া মাঃবিঃ এর এডহক কমিটির সভাপতি “রিপন”(পিএইচডি) কর্তৃক দশম শ্রেণী শিক্ষার্থী-অভিবাবক সমাবেশ অনুষ্ঠিত দেবীগঞ্জে সাবেক ইউপি সদস্য আনারুল ও সাজুর বিরুদ্ধে এলাকাবাসীর মানববন্ধন ‎ থানচিতে পুলিশের অভিযানে ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক সীমান্ত সুরক্ষা ও মানবিক সহায়তায় এগিয়ে ৩৮ বিজিবি সীমান্ত নিরাপত্তায় সফল অভিযান: বলিপাড়া জোনের ৯ মাসের অর্জন তুলে ধরলো বিজিবি শরণখোলায় আম গাছ থেকে দিনমজুরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

থানচিতে পুলিশের অভিযানে ৩১ পিস ইয়াবাসহ যুবক আটক

উশৈনু মারমা থানচি (বান্দরবান) প্রতিনিধি
  • Update Time : রবিবার, ১১ অক্টোবর, ২০২৬
  • ২৮ সময় দেখুন
৩২

১১ অক্টোবর ২০২৬
বান্দরবানের থানচি উপজেলা সদরে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. শাহাজাহান (২৫) নামে এক যুবককে আটক করেছে থানচি থানা পুলিশ। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে আদালতে পাঠানো হয় বলে জানিয়েছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, রোববার দিবাগত রাত আড়াইটার দিকে থানচি সদর ইউনিয়নের হিমালয় রিসোর্টের নিচে জামে মসজিদসংলগ্ন পুকুরপাড়ের পাকা সড়কে অভিযান চালানো হয়। গোপন সংবাদের ভিত্তিতে থানচি থানা পুলিশের একটি দল উপপরিদর্শক (এসআই) মাসুদের নেতৃত্বে সেখানে অভিযান পরিচালনা করে। এ সময় স্থানীয় লোকজনের সহযোগিতায় ৩১ পিস ইয়াবা ট্যাবলেটসহ শাহাজাহানকে আটক করা হয়।
আটক মো. শাহাজাহানের পিতার নাম মো. আব্দুল মতিন এবং মাতার নাম শাহেনারা বেগম। তাঁর স্থায়ী ঠিকানা কুমিল্লা জেলার মনোহরগঞ্জ উপজেলার হাসনাবাদ এলাকায়। বর্তমানে তিনি থানচি সদর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের টিএন্ডটি পাড়ায় ভাড়া বাসায় বসবাস করছেন।
থানচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কানন সরকার জানান, উপজেলা সদরে মাদকের বিস্তার রোধ এবং মাদকদ্রব্যের অবৈধ ব্যবহার ও বেচাকেনা প্রতিরোধে পুলিশ নিয়মিত অভিযান পরিচালনা করছে। মাদক নির্মূলে পুলিশের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
পুলিশ জানায়, আটক যুবকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের পর তাঁকে আদালতে পাঠানো হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD