স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন আত্মপ্রকাশের পর থেকে বাংলাদেশে অপরাধ নির্মূলে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের নির্দেশিত মাদকের বিরুদ্ধে তবৎড় ঞড়ষবৎধহপব নীতি বাস্তবায়নে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) বদ্ধপরিকর। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা নজরদারি ও তৎপরতা বৃদ্ধি করে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি-১৫) সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল গত ১১ অক্টোবর ২০২৬ তারিখ সকাল আনুমানিক ০৯:৩০ ঘটিকায় কক্সবাজার সদর থানাধীন দক্ষিণ খুরুলিয়া এলাকায় একটি বিশেষ অভিযান পরিচালনা করে। আভিযানিক দলটির উপস্থিতি টের পেয়ে মাদক কারবারি ছলিম উল্লাহ ও তার এক অজ্ঞাতনামা সহযোগী মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি ফেলে দ্রুত পালিয়ে যায়।
পরবর্তীতে, এসআরবি সদস্যরা পরিত্যক্ত সিএনজি অটোরিকশাটিতে তল্লাশি চালিয়ে ভেতর থেকে সু-কৌশলে লুকানো সর্বমোট ৩,০০,০০০ (তিন লক্ষ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করতে সক্ষম হয়। ইয়াবা উদ্ধারের পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি জব্দ করা হয়।
ঘটনায় সম্পৃক্ত পলাতক ছলিম উল্লাহ ও অজ্ঞাতনামা ০১ জন আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কক্সবাজার সদর থানায় একটি নিয়মিত মামলা রুজু এবং উদ্ধারককৃত আলামত হস্তান্তর করা হয়েছে। অপরাধী ও মাদক কারবারিদের আইনের আওতায় আনতে এবং মাদকের মূল উৎপাটন করতে এসআরবি-১৫-এর অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।


Leave a Reply