শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ০৪:১৮ পূর্বাহ্ন
শিরোনাম :
লাখাইয়ে একাধিক মামলার পরোয়ানাভুক্ত আসামি আব্বাস উদ্দিন গ্রেফতার ট্রাকের চাপায় পিষ্ট ভ্যান চালক বাগেরহাট জেলা প্রশাসকের হল রুমে এনাবেল প্রকল্পের ও সি এস ও নেটওয়ার্কের অবহিতকরণ সভা অনুষ্ঠিত মহাষষ্ঠী শুক্রবার, দুর্গোৎসব ঘিরে উৎসবের সাজে টুঙ্গিপাড়া বুড়িচংয়ে ডাকাতির প্রস্তুতি, দেশীয় অস্ত্রসহ আটক-২ আমতলীতে আন্তর্জাতিক সিসা দূষণ প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে সচেতনতামূলক অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজা উপলক্ষে বান্দরবান সেনা জোনের আর্থিক অনুদান প্রদান রামগড়ে হারানো মেয়েকে ৯ বছর পর ফিরে পেলেন মা লাখাইয়ে ৩০ বছর ধরে মেলেনি বিধবা ভাতা, কষ্টে কাটছে বৃদ্ধা পণ্ডিত বিবির জীবন শায়েস্তাগঞ্জে ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী নিহত

কুলিয়ারচরে মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে পুলিশের বিশেষ অভিযান,গ্রেপ্তার-৯

নিলুফা আক্তার নীলা, কুলিয়ারচর প্রতিনিধি:
  • Update Time : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬
  • ২১ সময় দেখুন
২৭

কিশোরগঞ্জের কুলিয়ারচরে অপরাধ দমন, মাদক উদ্ধার ও অনলাইন জুয়া প্রতিরোধে পরিচালিত এক বিশেষ অভিযানে ৯ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। অভিযানে জুয়া খেলায় ব্যবহৃত সরঞ্জাম ও গাঁজা জব্দ করা হয়। একই সঙ্গে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেওয়া হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে আটককৃতদের আদালতের মাধ্যমে কিশোরগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।

পুলিশ সূত্রে জানা যায়, গত ১৩ অক্টোবর মঙ্গলবার রাতে উপজেলার দ্বাড়িয়াকান্দি পূর্বপাড়া এলাকায় অভিযান চালিয়ে অনলাইন জুয়ার সঙ্গে সম্পৃক্ত ৩ জনকে আটক করা হয়। আটককৃতরা হলেন- মো. লোকমান মিয়া (২৯), মো. সোহান মিয়া (২৫) ও মো. ফারুক মিয়া (৩৫)। এ সময় তাঁদের কাছ থেকে জুয়ায় ব্যবহৃত মোবাইল ফোন ও সিমকার্ড জব্দ করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে ইয়াছিন ওরফে রাহিম মিয়া নামে আরও এক অভিযুক্ত পালিয়ে যায়।

অপর দিকে একই দিনে মাদকবিরোধী পৃথক অভিযানে ৪০ গ্রাম গাঁজাসহ ৪ জনকে আটক করেছে পুলিশ। আটককৃতরা হলেন মো. রাকিব মিয়া (২৫), মো. রকি মিয়া (১৯), তানজিম (১৯) ও আবু সালাম (৫০)। তাঁদের প্রত্যেকের কাছে ১০ গ্রাম করে গাঁজা পাওয়া যায়। তাঁদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এ নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।

এছাড়াও অভিযানে আটককৃত আকরাম হোসেন (২০)-কে ৬ মাস এবং অনিক মিয়া (২৫)-কে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। আদালত পরিচালনা করেন কুলিয়ারচর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এ.এইচ.এম ইজাজুল হক।

কিশোরগঞ্জের পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমানের নির্দেশনায় ও কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হকের নেতৃত্বে এসব অভিযান পরিচালিত হয়।

অভিযান প্রসঙ্গে কুলিয়ারচর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোজাম্মেল হক বলেন- “মাদক ও অনলাইন জুয়ার বিরুদ্ধে থানা পুলিশের জিরো টলারেন্স নীতি অব্যাহত রয়েছে। অপরাধ দমনে নিয়মিত এই ধরনের অভিযানের পাশাপাশি অপরাধের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় আনা হচ্ছে। কুলিয়ারচরের আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক ও নিরাপদ রাখতে পুলিশ সর্বোচ্চ তৎপর রয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD