রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ০৪:৫৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলিয়ারচরে প্রকাশ্য সড়কে জুয়েল হত্যা; ৩ মাসেও অধরা আসামিরা, ক্ষোভ ও হতাশায় পরিবার রামুতে ২০ হাজার ইয়াবাসহ দুই নারীসহ ৩ মাদক কারবারি গ্রেপ্তার টুঙ্গিপাড়ায় ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহকারীদের প্রশিক্ষণ, বিতরণ করা হলো ট্যাব সাজেক গণ অধিকার ফোরামের সাংগঠনিক ব্যর্থতা ঢাকতে সেনাবাহিনীকে জড়িয়ে অপপ্রচার ও দাঙ্গা বাঁধানোর হীন চক্রান্ত দুর্গাপূজা উপলক্ষে বিভিন্ন মন্দিরের নেতৃবৃন্দের সাথে বান্দরবান জেলা বিএনপির মতবিনিময় সুন্দরবনে অভিযানে হরিণের ফাঁদ ও খালপাটা জালসহ ৬ বন অপরাধী গ্রেফতার, ২টি নৌকা আটক খাগড়াছড়িতে মাতৃ সম্মেলন অনুষ্ঠিত লাখাইয়ে ডাকাতিসহ ৯ মামলার আসামী গ্রেপ্তার লাখাইয়ে বলভদ্র নদীর ভাঙনে বিলীন কৃষ্ণপুর সড়ক চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা প্রেমের টানে ফিনল্যান্ড থেকে সরিষাবাড়ীতে ! ইসলাম গ্রহণ করে সিমিকে বিয়ে করলেন মিকা

লাখাইয়ে বলভদ্র নদীর ভাঙনে বিলীন কৃষ্ণপুর সড়ক চরম দুর্ভোগে এলাকাবাসী ও শিক্ষার্থীরা

বিএম তারেক, হবিগঞ্জ প্রতিনিধি।।
  • Update Time : শনিবার, ১০ অক্টোবর, ২০২৬
  • ২১ সময় দেখুন
২৪

হবিগঞ্জের লাখাই উপজেলার কৃষ্ণপুর গ্রামে বলভদ্র নদীর তীব্র ভাঙনে চরম হুমকির মুখে পড়েছে মোড়াকরি-কৃষ্ণপুর-সন্তোষপুর সংযোগ সড়কটি। নদীগর্ভে একসময় পাকা থাকা এই সড়কের বিভিন্ন অংশ ধসে গিয়ে বিলীন হয়ে যাওয়ায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের নিত্যদিনের যাতায়াত এখন মারাত্মক ঝুঁকিপূর্ণ হয়ে উঠেছে।
​সরেজমিনে দেখা যায়, বলভদ্র নদীর কূলঘেঁষে যাওয়া এই সড়কটির বহু স্থানে বড় বড় ধস নেমেছে। নদীর তোড়ে অনেক অংশের মাটি নদীতে বিলীন হয়ে এখন সড়কের অস্তিত্ব চিহ্নিত করাই কঠিন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে মুক্তিযুদ্ধের স্মৃতিবিজড়িত ঐতিহাসিক কৃষ্ণপুর বধ্যভূমিতে পৌঁছানোর মূল পথ এবং স্থানীয় একাধিক শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের প্রধান মাধ্যম হওয়ায় প্রতিদিন শিক্ষার্থীসহ হাজারও মানুষকে চরম ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। ভাঙন অব্যাহত থাকায় যেকোনো সময় বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কায় উদ্বিগ্ন পুরো এলাকাবাসী।
​স্থানীয় অধিবাসীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে গুরুত্বপূর্ণ এই সড়কটি নদীভাঙনের কবলে পড়লেও টেকসই সংস্কার বা প্রতিরক্ষামূলক কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। ফলে দিন দিন পরিস্থিতি আরও ভয়াবহ আকার ধারণ করছে। যোগাযোগব্যবস্থা সম্পূর্ণ বিচ্ছিন্ন হওয়ার আগেই নদীর তীরে গাইডওয়াল নির্মাণসহ রাস্তাটি দ্রুত টেকসই সংস্কারের জন্য প্রশাসন ও জনপ্রতিনিধিদের জরুরি হস্তক্ষেপ জোর দাবি জানিয়েছেন ভুক্তভোগী সাধারণ মানুষ।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD