শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
জনতার ভালোবাসায় সিক্ত চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ মোখলেছুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ সম্পত্তি দখলে মিথ্যা মামলার ফাঁদ! দেবরের বিরুদ্ধে ভাবির অভিযোগ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমতউল্লাহ কাসেমী সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা শরনখোলায় নারিকেল গাছ থেকে পড়ে (১৪) বছরের শিশু শ্রমিক মাহিমের মৃত্যু শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ”-এর পক্ষ থেকে দাবি ও আবেদন লাখাইয়ে ৬৭ মণ্ডপে শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমতউল্লাহ কাসেমী সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা

জাহাঙ্গীর আলম জেলা প্রতিনিধি, ব্রাহ্মণবাড়িয়া
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২২ সময় দেখুন
২৫

ব্রাহ্মণবাড়িয়া, ০৮ অক্টোবর ২০২৬ খ্রি.: ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার ৬ নম্বর পত্তন ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী হিসেবে নিজের প্রার্থিতার কথা জানিয়েছেন মুফতি রহমতউল্লাহ কাসেমী। তিনি ইউনিয়নবাসীর কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা করেছেন।
মুফতি রহমতউল্লাহ কাসেমী বিজয়নগর উপজেলার লক্ষীমোড়া গ্রামের বাসিন্দা। তাঁর পিতার নাম মতি মিয়া এবং মাতার নাম মালেকা খাতুন।
চেয়ারম্যান পদে নির্বাচিত হলে পত্তন ইউনিয়নকে একটি আধুনিক ও ডিজিটাল ইউনিয়ন হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি। একই সঙ্গে ইউনিয়নের ঘরে ঘরে শিক্ষার আলো পৌঁছে দেওয়া, মাদকমুক্ত সমাজ গড়ে তোলা এবং দীর্ঘদিনের কাঁচা রাস্তাগুলো দ্রুত সংস্কার ও মেরামতের উদ্যোগ নেওয়ার কথা জানিয়েছেন।
নিজেকে একজন আলেম ও সাধারণ মানুষের সেবক হিসেবে উল্লেখ করে মুফতি রহমতউল্লাহ কাসেমী বলেন, জনগণ তাকে নির্বাচিত করলে ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার পাশাপাশি ঘুষ ও অনিয়মের বিরুদ্ধে অবস্থান নেবেন।
তিনি আরও বলেন, সরকারি বিভিন্ন সামাজিক নিরাপত্তা কর্মসূচির সুবিধা—বিশেষ করে ভিজিডি, ভিজিএফ, বয়স্ক ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা ও মাতৃত্বকালীন ভাতা—প্রকৃত সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে তিনি কাজ করবেন। এ ক্ষেত্রে যোগ্য ও প্রকৃত উপকারভোগীদের অগ্রাধিকার দেওয়ার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি।
মুফতি রহমতউল্লাহ কাসেমী বলেন, “আমি সাধারণ একজন মানুষ ও আপনাদের সেবক হিসেবে পত্তন ইউনিয়নবাসীর পাশে থাকতে চাই। আপনারা আমাকে সেবা করার সুযোগ দিলে সততা ও নিষ্ঠার সঙ্গে ইউনিয়নের উন্নয়ন ও মানুষের কল্যাণে কাজ করার চেষ্টা করব। এজন্য আমি সবার কাছে দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করছি।”
তিনি পত্তন ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন কামনা করেছেন।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD