শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জনতার ভালোবাসায় সিক্ত চেয়ারম্যান পদপ্রার্থী হাজী মোঃ মোখলেছুর রহমানের জন্মদিনের শুভেচ্ছা ও কৃতজ্ঞতা প্রকাশ সম্পত্তি দখলে মিথ্যা মামলার ফাঁদ! দেবরের বিরুদ্ধে ভাবির অভিযোগ চুনারুঘাটে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা দিনাজপুর পুলিশ লাইন্স মাঠে বর্ণাঢ্য মাস্টার প্যারেড অনুষ্ঠিত টেকনাফে এসআরবি-বিজিবির যৌথ অভিযানে ৩ লাখ পিস ইয়াবা উদ্ধার পত্তন ইউনিয়নে চেয়ারম্যান পদে সম্ভাব্য প্রার্থী মুফতি রহমতউল্লাহ কাসেমী সবার কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশা শরনখোলায় নারিকেল গাছ থেকে পড়ে (১৪) বছরের শিশু শ্রমিক মাহিমের মৃত্যু শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত প্রবাসী রেমিট্যান্স যোদ্ধা সমাজ কল্যাণ পরিষদ”-এর পক্ষ থেকে দাবি ও আবেদন লাখাইয়ে ৬৭ মণ্ডপে শারদীয় দুর্গা উৎসবের প্রস্তুতি সভা অনুষ্ঠিত

শারদীয় দুর্গাপূজা-২০২৬ উপলক্ষে বান্দরবান জেলা পুলিশের প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত

বান্দরবান প্রতিনিধি।।
  • Update Time : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ২২ সময় দেখুন
২৮

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ শান্তিপূর্ণ, নিরাপদ ও উৎসবমুখর পরিবেশে উদযাপন নিশ্চিত করার লক্ষ্যে বান্দরবান জেলা পুলিশের উদ্যোগে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ ৮ অক্টোবর বুধবার বান্দরবান পার্বত্য জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন বান্দরবান পার্বত্য জেলার পুলিশ সুপার মোঃ ওহাবুল ইসলাম খন্দকার।

সভায় অনলাইনে জুমের মাধ্যমে জেলার সকল থানার অফিসার ইনচার্জ এবং সংশ্লিষ্ট থানা এলাকার শারদীয় দুর্গাপূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন। সভায় আসন্ন দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপসমূহের সার্বিক নিরাপত্তা, আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি প্রতিরোধে করণীয় বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। এ সময় পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ তাঁদের বিভিন্ন মতামত, পরামর্শ ও প্রত্যাশা তুলে ধরেন।

সভায় পুলিশ সুপার বলেন,
“শারদীয় দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। এ উৎসবকে কেন্দ্র করে বান্দরবান পার্বত্য জেলায় সাম্প্রদায়িক সম্প্রীতি, শান্তি ও সৌহার্দ্যপূর্ণ পরিবেশ বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ। সকলের সম্মিলিত সহযোগিতায় একটি নিরাপদ ও নির্বিঘ্ন দুর্গাপূজা উদযাপন নিশ্চিত করতে বান্দরবান জেলা পুলিশ সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করবে।”

তিনি আরও বলেন, পূজামণ্ডপসমূহে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করা, গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশের কার্যকর নজরদারি বজায় রাখা এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় পুলিশ সদস্যদের সতর্ক, পেশাদার ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। পাশাপাশি, দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে উদযাপনের লক্ষ্যে পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ, আয়োজক কমিটি এবং সংশ্লিষ্ট সকলকে পারস্পরিক সমন্বয় ও সহযোগিতার মাধ্যমে কাজ করার আহ্বান জানান তিনি।

সভায় আরও উপস্থিত ছিলেন বান্দরবান পার্বত্য জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মোঃ ফরহাদ সরদার, পিপিএম; অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) জিনিয়া চাকমা; আরআই, পুলিশ লাইন্স; অফিসার ইনচার্জ, বান্দরবান সদর থানা; ইনচার্জ, জেলা গোয়েন্দা শাখা; ইনচার্জ, জেলা বিশেষ শাখা; ইনচার্জ, সদর ট্রাফিক বিভাগ; বান্দরবান প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চু; বান্দরবান পূজা উদযাপন পরিষদের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ অন্যান্য নেতৃবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।

উল্লেখ – আগামী ১৬ই অক্টোবর থেকে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে দুর্গোৎসবের আনুষ্ঠানিকতা শুরু হবে। পাঁচ দিনের ধর্মীয় আনুষ্ঠানিকতা শেষে ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে উৎসবের সমাপ্তি হবে।
সনাতন ধর্মালম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা, আর এবারে বান্দরবানের ৭টি উপজেলার ৩৩টি পূজামন্ডপে জাকজঁমক ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মাধ্যমে অনুষ্ঠিত হবে শারদীয় দুর্গাপূজা।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD