সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
হ্নীলা জাদিমোড়ার ১৫ বছরের যুবক ৩ দিন ধরে নিখোঁজ নরসিংদীর পলাশে নিখোঁজের তিন দিন পর বৃদ্ধের মরদেহ উদ্ধার বড়ইয়ায় মরহুম হোসেনশাহ চিশচী (রঃ) একমাত্র পুত্র আমিনুল ইসলাম চিশতির ৩২তম জন্মবার্ষিকী পালিত কমিটি গঠনের ৮ দিনেই পদত্যাগ, টুঙ্গিপাড়ায় এনসিপির আহ্বায়ক নেই গ্র্যান্ড ফাইনালে বান্দরবান সদর ও থানচি চ্যাম্পিয়ন নারী ও পুরুষ দলের চ্যাম্পিয়ন ও রানার্সআপ লাখাইয়ে ধলাই মিয়া স্মৃতি পরিষদের ব্যতিক্রমী বৃক্ষরোপণ কর্মসূচি টেকনাফে দেড় লক্ষ ইয়াবাসহ ৩ রোহিঙ্গা মাদক কারবারি গ্রেফতার ৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবন থেকে অপহৃত ২১জেলে উৎকণ্ঠার মধ্যে পরিবারেরগুলি মানবিকতার দৃষ্টান্ত, অসচ্ছল পরিবারের মেয়ের বিয়েতে পাশে চেয়ারম্যান দাউদ ইউনিয়ন যুবদল নেতা শাহিনের গ্রেফতারে ইউনিয়ন যুবদল সহ বিএনপি অঙ্গ সংগঠনের তীব্র নিন্দার ঝর

৪ দিনেও উদ্ধার হয়নি সুন্দরবন থেকে অপহৃত ২১জেলে উৎকণ্ঠার মধ্যে পরিবারেরগুলি

মোঃ কামরুল ইসলাম টিটু বাগেরহাট শরনখোলা প্রতিনিধি
  • Update Time : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ৫ সময় দেখুন
৯

সুন্দরবনে বনদস্যুদের হাতে অপহৃত ২১ জেলের চার দিন পার হলেও এখনও তাদের উদ্ধার করা সম্ভব হয়নি। জিম্মি জেলেরা কোথায় এবং কী অবস্থায় রয়েছেন, সে সম্পর্কেও নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

এতে উৎকণ্ঠা বাড়ছে স্বজন ও মহাজনদের মধ্যে। একই সঙ্গে সুন্দরবনে মাছ ধরতে যাওয়া অন্য জেলেদের মধ্যেও দেখা দিয়েছে নতুন করে আতঙ্কে
কোস্ট গার্ড পশ্চিম জোন জানিয়েছে, অপহৃত জেলেদের উদ্ধারে সুন্দরবনের বিভিন্ন এলাকায় অভিযান অব্যাহত রয়েছে। দস্যু ও জেলেদের অবস্থান শনাক্ত করতে আকাশপথে আধুনিক ড্রোনের মাধ্যমে নজরদারি চালানো হচ্ছে। পাশাপাশি নৌপথে কোস্ট গার্ডের একাধিক দল সম্ভাব্য এলাকাগুলোতে চিরুনি অভিযান পরিচালনা করছে। জেলেদের নিরাপত্তায় বন বিভাগের টহলও জোরদার করা হয়েছে।

কোস্ট গার্ড ও বন বিভাগ সূত্রে জানা গেছে, শুক্রবার ও শনিবার (২৫ ও ২৬ সেপ্টেম্বর) রাতে পূর্ব সুন্দরবনের শরণখোলা ও চাঁদপাই রেঞ্জের নারকেলবাড়িয়া, আমড়ারিয়া, ভদ্রা ও ভাঙ্গা এলাকায় পৃথকভাবে জেলেদের ওপর হামলা চালায় বনদস্যুরা। এ সময় মজনু, করিম শরীফ ও বড় জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা ২১ জেলেকে অপহরণ করে নিয়ে যায়। দস্যুরা একটি মাছ ধরার ট্রলার, পাঁচটি মোবাইল ফোনসহ বিভিন্ন মালামালও লুট করে নিয়ে গেছে বলে জানা গেছে
অপহরণের পর থেকে ভুক্তভোগী জেলে ও তাদের স্বজনদের মধ্যে আতঙ্ক বিরাজ করছে। দস্যুদের ভয়ে অনেকেই প্রকাশ্যে মুখ খুলতে চাইছেন না। পরিচয় প্রকাশ হলে পরবর্তী সময়ে পেশাগত ও ব্যক্তিগত নিরাপত্তা ঝুঁকিতে পড়তে পারে এমন আশঙ্কায় গণমাধ্যমের সঙ্গে কথা বলতে অনীহা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা
তবে নাম প্রকাশ না করার শর্তে অপহৃত জেলেদের কয়েকজন মহাজন জানিয়েছেন, জেলেদের মুক্তির বিষয়ে তারা দস্যুদের সঙ্গে গোপনে যোগাযোগ রাখছেন। মুক্তিপণ হিসেবে কী পরিমাণ অর্থ দাবি করা হয়েছে, নিরাপত্তার কারণে তা প্রকাশ করতে চাননি তারা।
মহাজনদের দাবি, জেলেদের মুক্তি নিয়ে দস্যুদের সঙ্গে তাদের দর-কষাকষি চলছে। দাবি করা অর্থ পরিশোধ করা হলে জেলেদের ছেড়ে দেওয়ার কথা জানিয়েছে দস্যুরা। দ্রুত মুক্তিপণ দেওয়ার জন্যও চাপ সৃষ্টি করা হচ্ছে বলে জানান তারা।
এদিকে অপহরণের ঘটনায় সুন্দরবনে মাছ ধরতে যাওয়া সাধারণ জেলেদের মধ্যেও আতঙ্ক ছড়িয়ে পড়েছে। অনেকেই দস্যু আতঙ্কে বনে যেতে দ্বিধা করছেন। তাদের দাবি, সুন্দরবনে দস্যুদের তৎপরতা পুরোপুরি বন্ধ করে জেলেদের নিরাপদে মাছ ধরার পরিবেশ নিশ্চিত করতে হবে।
পূর্ব সুন্দরবনের শরণখোলা রেঞ্জের সহকারী বন সংরক্ষক (এসিএফ) মো. শরীফুল ইসলাম বলেন, অপহৃত জেলেদের এখনও সন্ধান পাওয়া যায়নি। তাদের উদ্ধারে কোস্ট গার্ডের অভিযান অব্যাহত রয়েছে। সুন্দরবনে অবস্থানরত জেলেদের রাতে দলবদ্ধভাবে এবং সংশ্লিষ্ট বন অফিসের আশপাশে অবস্থান করার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি বন বিভাগের সব স্টেশন, টহল ফাঁড়ি ও দায়িত্বপ্রাপ্ত বনরক্ষীদের জেলেদের নিরাপত্তায় টহল বাড়াতে নির্দেশ দেওয়া হয়েছে।

অনুগ্রহ করে এই পোস্টটি আপনার সোশ্যাল মিডিয়ায় শেয়ার করুন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরও খবর
© সর্বস্বত্ব সংরক্ষিত © ২০২৫-২০২৬
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD